আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় আকভান ফসলের ব্যপক ক্ষতি করতে পারে, এই আশঙ্কা করেছিলেন দক্ষিণবঙ্গের কৃষকরা। সেটাই সত্যি হয়েছে।  আকভানের প্রভাবে টানা বৃষ্টির জেরে ব্যপক ক্ষতি হয়েছে চাষের। ধান ও কাঁচা ফসলের জমিতে জমেছে জল। তাতেই ফসল নষ্ট হওয়ার উপক্রম তৈরি হয়েছে । সেই প্রভাবই পড়েছে সবজির বাজারে। একের পর এক সবজির দাম বেড়ে যাওয়ায় কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের। পরিস্থিতি এমনই যে, বেগুন থেকে শসা, একাধিক সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকায় দাঁড়িয়েছে। মাঠে ফসলের ক্ষতি, বাজারে জোগানের ঘাটতি, সব মিলিয়ে পকেটে টান পড়ছে আমজনতার। শীতের মরশুম শুরুর আগেই সবজির এই অগ্নিমূল্যে রীতিমতো চিন্তায় কলকাতা-সহ গোটা রাজ্যের ক্রেতারা।  

কলকাতার মানিকতলা বাজারে প্রকাশিত দামের তালিকা অনুযায়ী, গত কয়েকদিনে একাধিক সবজির দাম বেড়েছে। বেগুনের দাম কেজিপ্রতি ৮০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে। একইভাবে গাজর প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা এবং শসা প্রতিকেজিতে ৮০ থেকে ১০০ টাকা হয়েছে। ঝিঙের দামও প্রতিকেজিতে ৮০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে।  অন্যদিকে, পটল ও ঢেঁড়সের দাম কেজিপ্রতি ৬০ থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে। উচ্ছের দামও প্রতি কেজি ৬০ থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে। ফুলকপির দাম আগে যেখানে পিসপ্রতি ২৫-৩০ টাকা ছিল, এখন তা বেড়ে ৩০-৪০ টাকা হয়েছে। তবে পালং শাক, টমেটো ও সিমের দামে আপাতত কোনও পরিবর্তন হয়নি। সিম বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ৮০ টাকা এবং টমেটো এবং পালং শাক বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ৬০ টাকায়।   

কেন বাড়ছে সবজির দাম? 

দাম বৃদ্ধির পিছনে অন্যতম কারণ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অকালবৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় শীতকালীন সবজির চাষ হয়। টানা বৃষ্টিতে বহু কৃষিজমিতে জল জমে যাওয়ায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাঠে থাকা সবজিতে পচন ধরার ভয়ও তৈরি হয়েছে। তাই পাইকারি বাজারে সবজির জোগান কমতে শুরু করেছে।  শীতের মরশুম শুরু হওয়ার আগেই সবজির বাজারের এই অগ্নিমূল্যে চিন্তায় সাধারণ মধ্যবিত্ত পরিবার।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর