লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানে সন্ধ্যায় গরম কিছু খেতে মন চায়। যদি থাকে ধোঁয়া ওঠা গরম মোমো তাহলে লোভ সামলানো সত্যিই কঠিন। কিন্তু স্বাদের মাঝে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় ময়দা।  অনেকেই এখন স্বাস্থ্য সচেতন। তাই ময়দার মোমো খেতে চান না। তাহলে উপায়? চিন্তার কোনও কারণ নেই। মোমো খেতে ইচ্ছা হলে দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন সুজির মোমো। কীভাবে বানাবেন রইল রেসিপি।

উপকরণ

মোমোর খোলের জন্য 

দেড় কাপ সুজি

স্বাদমতো নুন

সাদা তেল-  ২ টেবিল চামচ

গলানো বাটার- ১ টেবিল চামচ

পরিমাণমতো জল

পুরের জন্য উপকরণ

লাল ও সবুজ ক্যাপসিকাম কুচি- ২ টেবিল চামচ

বাঁধাকপি কুচি- এক কাপ

পেঁয়াজ কুচি- হাফ কাপ

সুইট কর্ন- ৪ টেবিল চামচ

থেঁতো করা কাঁচালঙ্কা- ২টেবিল চামচ

আদা কুচি – ১/২ টেবিল চামচ

গোলমরিচের গুঁড়ো-

ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ

রসুন কুচি- ১ টেবিল চামচ

গলানো মাখন- ২ টেবিল চামচ

পদ্ধতি:

প্রথমে পুর বানিয়ে নিন। তার জন্য বড় একটি পাত্র নিন। তাতে কুঁচিয়ে রাখা লাল, সবুজ ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ দিয়ে  মিশিয়ে নিন। অল্প নুন মাখিয়ে রাখুন ৫ মিনিট। সবজি থেকে বাড়তি জল বেরিয়ে গেলে ছাঁকনি দিয়ে জলটা ভাল করে চেপে ফেলে দিন। এবার ওই সবজির সঙ্গে মেশান সুইট কর্ন, থেঁতো করা কাঁচালঙ্কা, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন আর ধনেপাতা।  তারপর একটা প্যানে ২ চামচ বাটার গরম করে  তাতে রসুন কুচি ২ মিনিটের জন্য হালকা ভেজে  নিন, এবার  গরম গরম বাটার সহ রসুন কুচি ঢেলে দিন সবজির ওপর। সবকিছু ভাল করে মিশিয়ে নিন। 

এরপর ডো তৈরির জন্য সুজি মিক্সারে দিয়ে একদম মিহি গুঁড়ো করে নিন। এবার একটি পাত্রে ঢেলে তাতে এক চিমটি নুন,  সাদা তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর কটু একটু করে জল দিয়ে মেখে নিন। মাখা খুব নরম করবেন না।   ৫ থেকে ১০ মিনিট সেটি ঢেকে রাখুন।  তারপর  ছোট লেচি কেটে পাতলা করে বেলে গোল করে কেটে নিন। মাঝখানে পুর ভরে পছন্দের আকারে মুড়ে দিন। এবার স্টিমারের প্লেটে একটু গলানো মাখন বা সাদা তেল মাখিয়ে ধীরে ধীরে মোমোগুলি সেখানে সাজিয়ে দিন।  স্টিমারের মুখ বন্ধ করে ১০ মিনিট ভাপ দিলেই রেডি সুজির মোমো। পছন্দের চাটনি, বা সুপের সঙ্গে গুরম গরম পরিবেশন করুন সুজির সুস্বাদু মোমো। 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ