Loading live market data...
Loading active stocks...
Connecting...

নভেম্বরে রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২০২১-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরই বিজেপিকে ঠুকে একটি বিরাট প্রতিবেদন ছাপে আরএসএস-এর মুখপত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ বিপুল ভোটে পশ্চিমবঙ্গে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ২১৩ আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ঘাসফুল শিবির। ঠিক এই সময়েই একুশের নির্বাচনের পর প্রথম রাজ্য সফরে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। জানা গিয়েছে, আগামী ১৫ নভেম্বর রাজ্যে আসছেন আরএসএস-প্রধান, মোট তিনদিনের জন্য কলকাতার মাটিতে পা রাখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান।

জানা গিয়েছে কলকাতা সফরে এসে আরএসএস প্রধান থাকবেন উত্তর কলকাতায় কেশব ভবনে। উত্তর কলকাতার মানিকতলার অভেদানন্দ রোডে এই কেশব ভবন হল আরএসএসের আঞ্চলিক সদর দফতর। তিনি প্রচারকদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও রাজ্যে সঙ্ঘের ছয়টি কার্য বিভাগের কার্যকর্তার কাজকর্মের পর্যালোচনা করবেন তিনি। ওই সফরেই আরএসএস-এর স্বীকৃতি প্রাপ্ত সমস্ত দলের প্রধানদের সঙ্গে দেখা করবেন, আলোচনা হবে সংগঠন নিয়ে। লক্ষ্য একটাই পশ্চিমবঙ্গে ব্লক স্তরে আরএসএস-এর সংগঠনে জোর দেওয়া। সেইসঙ্গে পশ্চিমবঙ্গে, বিশেষ করে গ্রামাঞ্চলে সঙ্ঘের বিভিন্ন কাজে নিযুক্ত তরুণ কর্মী, সামাজিক কর্মী, বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গেও আলাপচারিতায় যোগ দিতে পারেন সঙ্ঘ প্রধান।

২০২১-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরই বিজেপিকে ঠুকে একটি বিরাট প্রতিবেদন ছাপে আরএসএস-এর মুখপত্র। যাতে মমতার লড়াইকে কুর্নিশ জানিয়ে বিজেপির ব্যর্থতার কথা তুলে ধরা হয় ও সমালোচনা করা হয়। সদ্য জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন আরএসএস প্রধান।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর