কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় রেলের দীর্ঘ পথচলা। সময়ের সঙ্গে বদলেছে ট্রেনের প্রযুক্তি, স্টেশনের পরিকাঠামো, যাত্রী পরিষেবা। কিন্তু সেই পরিবর্তনের সাক্ষী হয়ে রয়ে গিয়েছে বহু ঐতিহাসিক স্মৃতি। এ বার এই ইতিহাসই সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। প্রিন্সেপ ঘাট স্টেশনে এক বিশেষ প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হচ্ছে ভারতীয় রেলের বিবর্তন, শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের রেল যোগাযোগের ইতিহাস এবং অতীতের নানা দুর্লভ নিদর্শন।

চলতি বছর বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) থেকে শুরু হয়েছে ‘টাইম টেবিল- এ জার্নি থ্রু হেরিটেজ’ (TIME TABLE – A Journey Through Heritage) নামের এই বিশেষ প্রদর্শনী। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের একাধিক শীর্ষ আধিকারিক। তাঁদের মধ্যে ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা এবং হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজীব সাক্সেনা। আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে প্রদর্শনীটি। উদ্বোধনী অনুষ্ঠানে গীতিকা পাণ্ডে বলেন, ভারতীয় রেল শুধু যাত্রী পরিবহণের মাধ্যম নয়, দেশের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িত। ‘বিকাশ ভি, বিরাসত ভি’ ভাবনাকে সামনে রেখে এক দিকে রেলের আধুনিকীকরণ, অন্য দিকে ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহ্য সংরক্ষণের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 

আরও পড়ুন: শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

প্রদর্শনীতে বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে ভারতীয় রেলের দীর্ঘ যাত্রাপথ। বাষ্পচালিত ইঞ্জিনের সময় থেকে আজকের দ্রুতগতির ট্রেন প্রযুক্তি ও পরিকাঠামোর বিবর্তনের বিভিন্ন পর্যায় দেখা যাবে সেখানে। রয়েছে রেলের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা নানা গুরুত্বপূর্ণ ঘটনা, দুর্লভ তথ্য এবং আর্কাইভ থেকে সংগ্রহ করা পুরনো ছবি। উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে শিয়ালদহ, হাওড়া এবং কলকাতা সংলগ্ন এলাকায় কী ভাবে রেল যোগাযোগের প্রসার ঘটেছিল, তারও বিস্তারিত ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কলকাতা ও আশেপাশের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রথম দিকের রেল সংস্থাগুলির ভূমিকা কী ছিল, সেই ইতিহাসও জায়গা পেয়েছে প্রদর্শনীতে। পাশাপাশি দেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ভারতীয় রেলের অবদান এবং একাধিক গুরুত্বপূর্ণ সাফল্যের ঘটনাও তুলে ধরা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে হাওড়া স্টেশনের ঐতিহ্যবাহী বড় ঘড়ি। পূর্ব রেলের এই উদ্যোগের মূল উদ্দেশ্য, নতুন প্রজন্মের কাছে রেলের গৌরবময় অতীতকে পরিচিত করে তোলা। একই সঙ্গে রেলের ঐতিহাসিক সম্পদ, স্থাপত্য এবং নথিপত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চায় রেল কর্তৃপক্ষ।

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত