মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যেকোনো উৎসব, বিশেষ দিন কিংবা হঠাৎ মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে হলে চকলেট ব্রাউনির কোনো জুড়ি নেই। আর সেটি যদি হয় ঘন ডার্ক চকলেটের তৈরি, তবে তো কথাই নেই! ঘরে বসেই খুব সহজে বানিয়ে নিন দোকানের চেয়েও সুস্বাদু ডার্ক চকলেট ব্রাউনি।  

উপকরণ

ময়দা- ৩/৪ কাপ  

আনসুইটেন্ড কোকো পাউডার- ১/৪ কাপ

ডার্ক চকলেট কুচি- ১০০ থেকে ১২০ গ্রাম

আনসল্টেড মাখন বা সাদা তেল- ১/২ কাপ

চিনি গুঁড়ো – ৩/৪ কাপ

ডিম- ২টি

মিল্ক- ১/২ কাপ  

বেকিং পাউডার- ১/৪ চা চামচ

ভ্যানিলা এসেন্স বা কফি পাউডার- ১/২ চা চামচ

নুন- সামান্য

আখরোট বা চকলেট চিপস- সামান্য

বাটার পেপার বা পার্চমেন্ট পেপার-১ টি

মাখন- সামান্য

পদ্ধতি

একটি আয়তাকার বেকিং ট্রে বা মোল্ডে সামান্য মাখন মাখিয়ে বাটার পেপার বিছিয়ে রাখুন এবং ওভেন ১৭০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিন।একটি পাত্রে চকলেট কুচি ও মাখন নিয়ে হালকা আঁচে বা ডাবল বয়লারে ক্রমাগত নেড়ে গলিয়ে নিন যতক্ষণ না মসৃণ মিশ্রণ তৈরি হয়, তারপর সামান্য ঠান্ডা হতে দিন। গলানো চকলেট-মাখনের মিশ্রণে চিনি গুঁড়ো ( ডিম ব্যবহার করলে ডিম, অথবা ডিম ছাড়া করলে দই/কনডেন্সড মিল্ক) ও ভ্যানিলা এসেন্স বা কফি পাউডার দিয়ে হুইস্ক বা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিন। এবার ময়দা, কোকো পাউডার, এক চিমটি নুন ও বেকিং পাউডার দিয়ে মিশিয়ে ঘন ব্রাউনি ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারটি তৈরি মোল্ডে ঢেলে ওপরে সমান করে ছড়িয়ে দিন এবং ওপরে সামান্য চকলেট চিপস বা চকলেট কুচি ছড়িয়ে ওভেনে ২০ থেকে ২৫ মিনিট (বা গ্যাসে মাঝারি-কম আঁচে ২৫ থেকে ৩০ মিনিট) বেক করুন। পাত্র থেকে বের করে ৩০ থেকে ৪০ মিনিট ঠান্ডা হতে দিন, তারপর চৌকো টুকরো করে কেটে পরিবেশন করুন।

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

ইরানে জারি তালিবানি শাসন, গানের অনুষ্ঠানে হিজাব না পড়ায় ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর