তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা দিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই সুযোগের অসৎ ব্যবহার করছে কিছু লোক। মূলত মহিলাদের আধার কার্ড ব্যবহার করে করা হচ্ছে সরকারি বাসের টিকিট বুকিং-য়ের জন্য। কিন্তু বাস ছাড়ার সময়ে কোনও মহিলা যাত্রীকে আসতে দেখা যাচ্ছে না। যার ফলে লোকসান হচ্ছে পরিবহণ দফতরের। কারণ বুকিং সিটে কোনও যাত্রী শেষ মুহূর্তে তোলা যাচ্ছে না। বিশেষ করে দূরপাল্লার বাসে এমনটা ঘটছে। আর এই কাজ করছে বামপন্থীরা। এমনই অভিযোগ করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ। গত কয়েকদিন ধরে এমনই অসাধু চক্রের সন্ধান পেয়েছে রাজ্যের পরিবহণ দফতর। তাই এবার কড়া পদক্ষেপ নিয়েছেন পরিবহণ মন্ত্রী। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে অনলাইনে মাত্র ৩০ শতাংশ আসন বুক করা যাবে এবং বাকি আসনের টিকিট বাসে উঠে কাটতে হবে।

পাশাপাশি, পরপর একই আধার কার্ড ব্যবহার করে তিনবারের বেশি বুকিং করা হলে ব্যবস্থা নেওয়া হবে। সেই আধার কার্ডটি টানা ছ’মাসের জন্য লক করে দেওয়া হবে। যার ফলে সেই আধার কার্ড দিয়ে আর বুকিং করা যাবে না বাসের টিকিট। এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ। তাঁর অভিযোগ, ‘একটি মহল পরিকল্পিতভাবে অনলাইনে মহিলা যাত্রীদের ১০০ শতাংশ টিকিট বুক করে রাখছিল। এর ফলে একদিকে যেমন সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছিল, অন্যদিকে সাধারণ যাত্রীরাও পরিষেবা থেকে বঞ্চিত হয়ে হেনস্থার শিকার হচ্ছিলেন। গত ছ’মাসে এই কারসাজির জেরে দফতরের বড় ক্ষতি হয়েছে। তবে কড়া পদক্ষেপ নেওয়ার পর পরিবহণ দফতর ১৮ শতাংশ লাভের মুখ দেখেছে। সেই কারণেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে, যাতে নির্দিষ্ট আধার কার্ড দিয়ে বারবার টিকিট বুক করা না যায়। সেকু-মাকুরা মহিলাদের ১০০% টিকিট অনলাইনে বুক করে রাখছে। তাই জন্য সরকারের যেমন ক্ষতি হচ্ছে, তেমনই যাত্রীদেরও হেনস্থা হতে হচ্ছে।’

আরও পডুন: কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

বাস ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সঠিক পরিষেবা বজায় রাখতে গেলে ভাড়া বাড়ানো যুক্তিযুক্ত। তবে সেটি নূন্যতম ১৮ টাকা হবে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি