শুভেন্দুর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে আনতে এবার সরাসরি বাজারে নামল রাজ্য প্রশাসন। মঙ্গলবারই কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কড়া পদেক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে কলকাতার বিভিন্ন বাজারে অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। এদিন কোলে মার্কেট ও লেক মার্কেটে পৌঁছে যান আধিকারিকরা। চিনি, সর্ষের তেল-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর খুচরো দাম খতিয়ে দেখেন তাঁরা। কথা বলেন দোকানদার থেকে শুরু করে বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও।

গত কয়েকদিনে বাজারে আনাজপাতি থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বিশেষ করে চিনি ও সর্ষের তেলের মূল্যবৃদ্ধিতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে সর্ষের তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের কাছে জানতে চান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে কীভাবে লিটার প্রতি সর্ষের তেলের দাম ১৭০ টাকা থেকে বেড়ে ২২০ টাকারও বেশি হয়ে গেল। চিনির দাম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। পুজোর সময় যে চিনি প্রতি কেজি ৫৫ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে খুচরো বাজারে তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৮ থেকে ৭০ টাকা। দাম কমার পর ফের কেন এই ঊর্ধ্বগতি, তা ব্যবসায়ী সংগঠনগুলির কাছে জানতে চান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিন দিনের মধ্যে পণ্যের দাম কমানোর বার্তাও দেন শুভেন্দু। নির্ধারিত সময়ের মধ্যে বাজারদর স্বাভাবিক না হলে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজ বুধবার সকাল থেকে তৎপরতা শুরু করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কোলে মার্কেট ও লেক মার্কেটে গিয়ে বিভিন্ন পণ্যের দাম যাচাই করেন আধিকারিকরা। কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। ক্রেতাদের কাছ থেকেও বাজারদর সম্পর্কে মতামত নেন তাঁরা। 

প্রথমবার এক মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় অব্যাহত! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

শুভেন্দুর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা