এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে চর্চা অব্যহত। এখনও অনেকেই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে জানাচ্ছেন নিজেদের সমস্যার কথা। এবার কোচবিহারে এক সদ্যোজাতকে কেন্দ্র করে এমন এক ঘটনা ঘটেছে যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।  অভিযোগ, ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ পড়ায় দু’মাসেরও বেশি সময় ধরে জন্ম সার্টিফিকেট (Birth Certificate) পাচ্ছে না এক শিশুকন্যা। পরিবারের দাবি, প্রয়োজনীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও প্রশাসনিক জটিলতায় আটকে রয়েছে সন্তানের জন্ম সার্টিফিকেট তৈরির  প্রক্রিয়া।  

ঘটনাটি কোচবিহারের দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারি এলাকার। আবদুল হাবিবের স্ত্রী আমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের দু’মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও মেয়ের  জন্ম সার্টিফিকেট হাতে পাননি তাঁরা। পরিবারের অভিযোগ, জন্ম সার্টিফিকেট তৈরি করতে প্রয়োজনীয় বসবাসের শংসাপত্র (residency certificate) সংগ্রহ করতে গিয়ে সমস্যার মুখে পড়েন আবদুল। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে সেই নথির জন্য আবেদন জানালে তাঁকে জানানো হয়, পঞ্চায়েত প্রধানের পদ বর্তমানে শূন্য থাকায় শংসাপত্র দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি, SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ার বিষয়টিও প্রশাসনিক জটিলতা বাড়িয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েতের আধিকারিকরা আবদুল হাবিবকে স্থানীয় বিধায়কের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সরকারি  দফতরে বারবার গিয়েও সমস্যার সমাধান হয়নি। আবদুলের আরও দাবি, পরিবারের কাছে প্রয়োজনীয় নথি রয়েছে। তাঁর স্ত্রীর নামও ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে। এমনকী, বাবা-মায়ের জন্মের শংসাপত্র এবং ২০০২ সালের ভোটার তালিকায় আবদুলের বাবার নামও রয়েছে। তা সত্ত্বেও সরকারি দফতরে বারবার ঘুরেও কোনও সুরাহা হয়নি। 

আরও পড়ুন: নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দিনহাটা-২ ব্লকের বিডিও লামহু ওয়াংডি। তিনি জানিয়েছেন, প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে আবদুলের ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়া উচিত। তাঁর বক্তব্য, নিয়ম মেনেই জন্মের শংসাপত্র দেওয়া হবে। অন্যদিকে, কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকারের অভিযোগ, SIR প্রক্রিয়ায় বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ছে। তার জেরে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা পেতেও সমস্যায় পড়তে হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। তৃণমূল নেতা কুণাল ঘোষও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, সদ্যোজাত শিশুর জন্মের শংসাপত্র নিয়ে এমন সমস্যা অত্যন্ত গুরুতর। রাজ্য ও কেন্দ্র, উভয় সরকারেরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। বাবার নথিতে কোনও অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা প্রয়োজন, কিন্তু তার প্রভাব যেন শিশুর জন্ম নথিভুক্তির উপর না পড়ে।

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর