অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ নিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। সাধগুরু ও অনন্ত আম্বানির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকার সময় অভিনেতার কথোপকথন নিয়ে বিতর্কের সূত্রপাত। সেই ঘটনার ভিডিও নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর দাবি করার অভিযোগে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস পাঠিয়েছে শাহরুখ। ৪৮ ঘণ্টার মধ্যে ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিতর্কের কেন্দ্রে রয়েছেন ইনফ্লুয়েন্সার সুবিজ্ঞ শর্মা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে তিনি দাবি করেন, সাধগুরু ও অনন্ত আম্বানির সঙ্গে কথোপকথনের সময় অনন্ত নাকি শাহরুখকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকে দাবি করেন, ওই ঘটনায় বলিউডের বাদশাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। তবে শাহরুখের লিগাল টিমের বক্তব্য, সুবিজ্ঞের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। মূল ঘটনার প্রেক্ষাপট বদলে দিয়ে ভিডিও এবং তার ক্যাপশন এমনভাবে পরিবেশন করা হয়েছে, যাতে অভিনেতার ভাবমূর্তি নষ্ট হয়। গত ২৩ নভেম্বর সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিস পাঠানো হয়। সেখানে তাঁর পোস্টটিকে উদেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং অবমাননাকর বলে উল্লেখ করা হয়েছে। কোনও নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই এমন দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ফলে শাহরুখের ব্যক্তিগত সম্মান ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ হতে পারে বলেও জানানো হয়েছে। শাহরুখের লিগাল টিমের ওই নোটিসে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারায় মানহানির প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন: হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নোটিসে মোট পাঁচটি দাবি তোলা হয়েছে। প্রথমত, ৪৮ ঘণ্টার মধ্যে রিলটি সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, ভিডিওটি পুনরায় শেয়ার করা বা অন্য কোনও মাধ্যমে ছড়ানো যাবে না। তৃতীয়ত, ভিডিওর সঙ্গে যুক্ত বিভ্রান্তিকর দাবি ও ক্যাপশন সংশোধন করতে হবে অথবা মুছে ফেলতে হবে। চতুর্থত, মূল ভিডিও, তার উৎস, প্রকাশের রেকর্ড এবং সংশ্লিষ্ট কথোপকথনের যাবতীয় তথ্য সংরক্ষণ করতে হবে, যত দিন না বিষয়টির নিষ্পত্তি হচ্ছে। পঞ্চমত, নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে হবে। অন্যদিকে, আইনি নোটিস পাওয়ার পর পাল্টা সরব হয়েছেন সুবিজ্ঞ শর্মা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা প্রকাশ করে তিনি নিজের বক্তব্যের পক্ষে সওয়াল করেছেন। তাঁর দাবি, তিনি যা পোস্ট করেছেন, তা মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, শাহরুখকে যদি সত্যিই চুপ থাকতে বলা হয়ে থাকে, তা হলে সেটি কি অপমানজনক নয়? তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে তাঁর পোস্টকেই কেন আপত্তিকর বলে মনে করা হচ্ছে? উল্লেখ্য, গত ২১ নভেম্বর মুম্বইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’-এর মঞ্চে সাধগুরু, অনন্ত আম্বানি ও শাহরুখ খানের কথোপকথনের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেটিকে ঘিরেই শুরু হয় বিতর্ক। যদিও এই আইনি নোটিস নিয়ে এখনও পর্যন্ত শাহরুখ খান বা তাঁর টিমের তরফে প্রকাশ্যে বিস্তারিত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত