জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে হরমোনাল গর্ভনিরোধক ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। সাম্প্রতিক চতুর্থ ‘ন্যাশনাল সার্ভে অফ সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড লাইফস্টাইলস’ (Natsal-4)-এর সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। চিকিৎসা বিষয়ক প্রখ্যাত জার্নাল দ্য ল্যানসেট- এ এই সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লন্ডনের ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের মধ্যে বর্তমানে মাত্র ৫০ শতাংশ হরমোনাল গর্ভনিরোধক ব্যবহার করেন, যা ১০ বছর আগে ছিল ৬৫ শতাংশ। এর ফলে বাড়ছে একাধিক শারীরিক সমস্যা।  

১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের ২৬ শতাংশ এবং তরুণদের ২৯ শতাংশের মধ্যে গর্ভনিরোধক পিলের ব্যবহারের প্রবণতা কমায় যৌনবাহিত সংক্রমণের(STI) ঝুঁকি কমছে। এই বয়সী তরুণীদের মধ্যে মাত্র ২৩ শতাংশ যৌন স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়েছেন। তরুণদের ক্ষেত্রে এই হার গত এক দশকে ১৬ শতাংশ থেকে কমে ৮ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি, তরুণীদের মধ্যে ক্ল্যামিডিয়া (Chlamydia) পরীক্ষার হারও ৫৪ শতাংশ থেকে কমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে। সমকামী ও উভকামী পুরুষদের মধ্যে যৌন স্বাস্থ্যসেবা গ্রহণ (৩০% থেকে বেড়ে ৫৩%) এবং এইচআইভি (HIV) পরীক্ষার হার (২১% থেকে বেড়ে ৩৪%) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া, এইচপিভি (HPV) টিকা চালুর পর ১৮ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যানসারের জন্য দায়ী প্রধান দুটি ভাইরাসের সংক্রমণ ৮.৭ শতাংশ থেকে কমে ১.৬ শতাংশে নেমে এসেছে।

হরমোনাল পদ্ধতি বাদ দিয়ে অনেকে তুলনামূলক কম কার্যকর পদ্ধতি যেমন পিরিয়ড ট্র্যাকিং, জন্মনিরোধক অন্যান্য বিকল্প বেছে নিচ্ছেন। এর ফলে অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং গর্ভপাতের হার বেড়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। হরমোনাল গর্ভনিরোধক পিল শুধু জন্মনিয়ন্ত্রণই করে না, বরং অনেকের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড, অতিরিক্ত রক্তপাত, পিরিয়ডের তীব্র ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া, দীর্ঘমেয়াদে এটি ডিম্বাশয় এবং জরায়ুর ক্যানসারের ঝুঁকি কমায়। তবে অনেকক্ষেত্রে ইস্ট্রোজেন-যুক্ত গর্ভনিরোধক ব্যবহারের ফলে রক্ত জমাট বাঁধা,স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে।কলেজ অফ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথকেয়ার-এর প্রেসিডেন্ট জারা হায়দার মনে করেন, স্বাস্থ্যসেবায় অর্থ বরাদ্দ কমে যাওয়া এবং সঠিক যৌন শিক্ষার অভাব এর পেছনে বড় কারণ হতে পারে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় হরমোনাল গর্ভনিরোধকের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নেতিবাচক আলোচনার ফলে মানুষের মধ্যে এক ধরণের ভীতি বা ‘হরমোনাল হেজিটেন্সি’ তৈরি হয়েছে ।

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

কলাপাতার সুবাসে সাবেকি রান্না ,বানিয়ে ফেলুন নারকেলের ভাপাপিঠে

চারশো বছরের পরম্পরায় আজও ভাস্বর শান্তিপুরের রাস, জানুন রাসের পৌরাণিক কাহিনি

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

লক্ষ্মীবারেই বাগদান ও আইনি বিয়ে, অভিনেত্রী মিমির বিশেষ দিনে পাশে থাকছেন কারা?

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র

শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খান বড়ি দিয়ে বাঁধাকপির ঘণ্ট! রইল রেসিপি