প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যাকেটজাত খাবারে শুধুই আমিষ বা নিরামিষ ট্যাগ লাগালেই চলবে না। পণ্যগুলিতে কতটা ফ্যাট, চিনি ও নুনের পরিমাণ রয়েছে তা উল্লেখ করতে হবে। সেটা ছবির মাধ্যমে প্য়াকেটে লিখে দিতে হবে নির্দিষ্ট সংস্থাকে। আজ, বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার ও FSSAI-কে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে প্রস্তাবিত নিয়মগুলিকে আরও কঠোর করেছে, যাতে ক্রেতাদের পক্ষে অস্বাস্থ্যকর পণ্য শনাক্ত করা সহজ হয়। বিষয়টি নিয়ে কেন্দ্রকে ও FSSAI-কে তদারকি করতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 

আজ, বৃহস্পতিবার বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ, ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষকে (FSSAI) নির্দেশ দিয়েছে যে, উদ্বেগের কারণ হতে পারে এমন প্রতিটি পুষ্টি উপাদানের জন্য আলাদা আলাদা লাল রঙের, ষড়ভুজাকৃতির সতর্কবার্তা নিশ্চিত করতে হবে। খাদ্য নিয়ন্ত্রক সংস্থার প্রস্তাবিত একটি সম্মিলিত সতর্কবার্তার পরিবর্তে এই ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেই লেবেলগুলি পণ্যের প্যাকেটের সামনের দিকে স্পষ্টভাবে প্রদর্শিত করতে হবে। যাতে ক্রেতারা সরাসরি দেখতে পান। প্যাকেট উল্টে ছোট অক্ষরের লেখা পড়তে অনেকের অসুবিধা হয়। তাই পুষ্টি বিষয়ক সতর্কবার্তাগুলি চোখে পড়ার মতো স্থানে রাখতেই এই নির্দেশ।

আরও পডুন: ‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’, ২৬/১১-তে শহিদদের কুর্নিশ অমিত শাহের

দেশে খাদ্য সুরক্ষা নিয়ে একাধিক রাজ্যে অভিযান চালাচ্ছে ফুড ইন্সপেক্টররা। সাধারণ মানুষকে সচেতন করতেই এই অভিযান। কারণ ভারতে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য রোগ বিগত কয়েক বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেই উদ্বেগের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ সামনে এসেছে। বিশেষ করে শিশুরা ক্রমশ প্যাকেটজাত স্ন্যাকস, চিনিযুক্ত পানীয় এবং অত্যন্ত প্রক্রিয়াজাত খাবারের সংস্পর্শে বেশি আসছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা নিতেই এমন পদক্ষেপ।

‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’, ২৬/১১-তে শহিদদের কুর্নিশ অমিত শাহের

পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যাহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার