লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরশুমে সোনা-রুপোর দামে নজর থাকে সকলেরই। টানা দাম কমার পর সপ্তাহের শুরুতেই হঠাৎ অনেকটা বেড়েছিল সোনার দর। স্বাভাবিকভাবেই বিয়ের কেনাকাটা নিয়ে চিন্তায় পড়েছিলেন মধ্যবিত্তরা। তবে বুধবার কিছুটা স্বস্তি মিলেছিল। মঙ্গলবারের তুলনায় এক ধাক্কায় প্রায় দু’হাজার টাকা কমেছিল ২৪ ক্যারেট সোনার দাম। বৃহস্পতিবারও সেই স্বস্তি বজায় থাকল ২৪ ক্যারেট সোনার ক্ষেত্রে। যদিও উল্টো ছবি দেখা গেল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনা ও রুপোর দামে। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে কিছুটা বেড়েছে দাম। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতার বাজারে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ৯০০ টাকা। বুধবার এই দাম ছিল ১ লক্ষ ২৪ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ একদিনে ১ হাজার ৬৮০ টাকা কমেছে ২৪ ক্যারেট সোনার দাম। ফলে যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে কিছুটা হলেও স্বস্তির খবর। তবে ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ আলাদা। বুধবার কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ১৪ হাজার ২০০ টাকা। বৃহস্পতিবার সেই দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৯২০ টাকা। অর্থাৎ একদিনে ২ হাজার ৭২০ টাকা বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম। তাই ২২ ক্যারেট সোনার গয়না কেনার কথা যারা ভাবছেন তাঁদের পকেটে বাড়তি চাপ পড়তে পারে।

আরও পড়ুন: দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

অন্যদিকে, গত কয়েকদিন ধরে রুপোর দাম কমলেও বৃহস্পতিবার ফের ঊর্ধ্বমুখী হয়েছে দর। বুধবার ৯৯৯ বিশুদ্ধ (999 Fine Silver বলতে সেই রুপোকে বোঝায় যাতে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো থাকে এবং মাত্র ০.১ শতাংশ অন্যান্য উপাদান থাকে)    এক কেজি রুপোর দাম ছিল ১ লক্ষ ৪৪ হাজার ৮৭০ টাকা। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৭১০ টাকা। অর্থাৎ একদিনে রুপোর দাম বেড়েছে ২ হাজার ৮৪০ টাকা। সব মিলিয়ে বৃহস্পতিবার কলকাতার সোনা-রুপোর বাজার-দর বেশ কিছুটা আলাদা।  তবে, গহনা কেনার আগে অবশ্যই স্থানীয় সোনার দোকানে দিনের সর্বশেষ দর যাচাই করে নেওয়া জরুরি। কারণ উল্লেখিত দামের সঙ্গে জিএসটি, মেকিং চার্জ এবং অন্যান্য খরচ যুক্ত হতে পারে। সেক্ষেত্রে গয়না কেনার পর দাম কিছুটা বাড়তে পারে। 

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার