‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে এবার স্কুলস্তর থেকেই সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী ২৭ নভেম্বর রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে পালিত হবে বাল্যবিবাহ বিরোধী বিশেষ কর্মসূচি। পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা একসঙ্গে বাল্যবিবাহ বন্ধের শপথ নেবেন। পাশাপাশি, বিয়ের মরশুমে এই প্রবণতা রুখতে রাজ্যজুড়ে ১০০ দিনের বিশেষ সচেতনতামূলক প্রচার চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, শুধু আইন করে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়, প্রয়োজন সামাজিক জাগরণ। বিশেষ করে স্কুলে পড়াকালীন কিংবা পড়াশোনা ছেড়ে দেওয়ার পর ১২-১৪ বছর বয়সেই বহু মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। মন্ত্রীর কথায়, ‘আমাদের সরকার আসার পর এই বিষয়ে বারবার মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন। মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন। সরকার সব দিক থেকে সহযোগিতা করছে।’ তাঁর মতে, ১৪-১৫ বছরের কোনও মেয়ে মা হলে তার সন্তানের ভবিষ্যৎও বিপন্ন হয়। সুস্থ সমাজ গড়তে এই বিষয়টি সাধারণ মানুষকে বোঝানো জরুরি। একই সঙ্গে আগের সরকারের আমলে বাল্যবিবাহের প্রবণতা বেড়েছিল বলেও কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুনঃ লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, ২৭ নভেম্বর বিশেষ প্রার্থনা সভায় বাংলা ও ইংরেজিতে শপথ পাঠ, সচেতনতামূলক পোস্টার প্রদর্শন এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। অন্যদিকে, অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ব্লকে ব্লকে ১০০ দিনের প্রচারে বাল্যবিবাহের কুফল এবং আইনগত শাস্তির বিষয় তুলে ধরা হবে। আইনের পাশাপাশি সামাজিক সচেতনতাই বাল্যবিবাহ রোখার প্রধান হাতিয়ার, মন্ত্রীর বক্তব্যে সেই বার্তাই উঠে এসেছে।  

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার