‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরেই দ্বন্দ্ব। সেই কথা আগেই কানাঘুষো শোনা যেত। কিন্তু সেটা এবার প্রকাশ্যে চলে এল। কারণ বাবুন বন্দ্যোপাধ্যায়। তিনি এবার সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর দায়ের করলেন। মমতার ভাই বাবুনের অভিযোগ, অভিষেক তাঁকে হুমকি দিয়েছেন। এমনকি লাগাতার দু-বছর ধরে সেই হুমকি দিচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূলের কর্মীদেরও হুমকি দিয়েছে অভিষেক। সমস্ত বিষয় নিয়ে কালীঘাট থানায় মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বাবুন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

মমতাপন্থী তৃণমূলের দাবি, সবটাই মিথ্যে, বিজেপির কাছে ভাল সেজে কলকাতা পুরভোটে টিকিট পেতে চাইছেন বাবুন। তাই অভিষেক-কে টার্গেট করছেন তিনি। যদিও তেমনটা নয় বলে সাফ জানিয়েছেন মমতার ভাই। বিগত দু-বছর ধরে সবটা সহ্য করেছিলেন তিনি। এবার সাহস করে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানালেন বাবুন। তিনি আরও জানিয়েছেন, ‘রাজ্যের সরকারি কর্মচারীদের উপর যেভাবে আঘাত করা হচ্ছে, তা আমরা মেনে নিতে পারছি না। রাজ্যের একজন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে, তাঁদের অপমান করা হচ্ছে। আমাকেও দীর্ঘদিন ধরে নানা হুমকির মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। ২০২৪ সালের পর থেকে লাগাতার এই ঘটনা ঘটছে। আজও তা অব্যাহত। সেই কারণেই আজ কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছি।’

আরও পডুন: জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

বাবুন, অভিষেকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ‘২০২৪ সালের পর থেকে বিভিন্ন বিষয়ে আমাকে হুমকি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন কালীপুজোয় এখানে এসেছিলেন, সেদিন থেকে বেশ কিছু ঘটনা ঘটেছে। পাড়ার লোকজনও সেগুলি দেখেছেন, আমরাও দেখেছি। দিনের পর দিন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অনেক সময় কিছু ছেলে এসে এলাকায় ঘোরাঘুরি করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আগে যোগাযোগ করার সুযোগ পেলে হয়তো এভাবে কষ্ট পেতে হত না। দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করেছি। কিন্তু নিজের কষ্ট কাউকে বুঝতে দিইনি। সবটা নিজের মধ্যেই রেখেছিলাম। অনেক ঘটনা ঘটেছে। আমার মনে হয়েছে, এই সময় প্রতিবাদ করা প্রয়োজন। সেই কারণেই আজ সাড়া দিয়েছি।’

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ