জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসানই বলা চলে। দীর্ঘ একমাস ধরে জাতীয় স্তরে একটাই আলোচনা চলছিল। কবে বসবে সংসদের বিশেষ অধিবেশন। কারণ সেই অধিবেশনেই পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল। অবশেষে আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ঘোষণা করলেন আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর অবধি বসবে সংসদের বিশেষ অধিবেশন। ৩০ নভেম্বর লোকসভার ও ২ ডিসেম্বর বসবে রাজ্য়সভার বিশেষ অধিবেশন। তবে কোনও বিল পাস হবে কিনা, সেটা খোলসা করে বলেননি কিরেণ রিজিজু। ডিসেম্বরের ৩ তারিখে সংসদের বিশেষ অধিবেশন শেষ হবে।

আরও পডুন: জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘সরকার, মাননীয় লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার মাননীয় চেয়ারম্যানকে যথাক্রমে সোমবার, ৩০ নভেম্বর এবং বুধবার, ২ ডিসেম্বর সংসদের দুই কক্ষের অধিবেশন পুনরায় ডাকার অনুরোধ জানিয়েছে। যাতে অত্যাবশকীয় সরকারি কাজগুলি সম্পন্ন করা যায়। সরকারি কাজের জরুরি প্রয়োজনের উপর নির্ভর করে, উভয় কক্ষের অধিবেশন ৩ ডিসেম্বর সমাপ্ত হতে পারে।’ এখানেই শুরু হয়েছে জল্পনা। সরকারের জরুরি কাজ বলতে কী বোঝাতে চাইছেন কিরেণ রিজিজু? বিশেষজ্ঞদের মত, এই মুহূর্তে দেশে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নেই যে সংসদের অধিবেশন ডেকে সেটা নিয়ে চর্চা হবে। শুধুমাত্র দুটি বিল অর্থাৎ মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাস করানোই মূল লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। তাই এই বিশেষ অধিবেশনের ডাক এনডিএ সরকারের।

গতবার বিরোধীদের একজোটের জেরে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাস করাতে ব্য়র্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে সেই থেকে শিক্ষা নিয়েছেন মোদি-শাহ। এবার তাঁরা প্রস্তুত হয়েই মাঠে নামছেন। সংসদের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন নিয়েই দুই বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কারণ দিল্লি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রিত্বের টোপ দিয়ে স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকে-কে রাজি করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরদিকে এই দুই বিলের জন্য এনসিপি শারদ পাওয়ারের দলের সমর্থন আদায় করেছে তাঁরা। সঙ্গে বাড়তি পাওনা তৃণমূলত্যাগী কুড়ি জন এনসিপিআই সাংসদ। তাঁরা এনডিএ শিবিরে থাকায় সংসদে বিল পাস করাতে আর কোনও অসুবিধা হবে না কেন্দ্রের। তাই তড়িঘড়ি এই পদক্ষেপ। এমনটাই মত রাজনৈতিক মহলের। 

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?