রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রামায়ণ সিনেমাতে একাধিক তথ্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। অবিলম্বে সিনেমার প্রদর্শন বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন এক আবেদনকারী। তবে আবেদনকারীর দায়ের করা মামলার জরুরি শুনানি করতে রাজি হল না দেশের শীর্ষ আদালত। শুক্রবার এই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ না করলেও আপাতত জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। পাশাপাশি সিনেমার নির্মাতাদের স্বাধীনতা নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে আদালত।

শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটি উত্থাপন করেন আবেদনকারীর আইনজীবী। তিনি জানান, গত ২৩ নভেম্বর মামলা দায়ের করা হলেও এখনও তা শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। সেই কারণেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়। আইনজীবীর অভিযোগ, সিনেমায় রামায়ণের একাধিক তথ্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। এর ফলে নতুন প্রজন্মের মধ্যে মহাকাব্যটি সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। তাই অবিলম্বে ছবিটির প্রদর্শন বন্ধ করার দাবি জানানো হয়েছে। তবে আবেদনকারীর আর্জি শুনে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, সিনেমাটি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং যাঁরা ছবিটি দেখার, তাঁরা ইতিমধ্যেই দেখে নিয়েছেন। তাই এই মুহূর্তে মামলাটির জরুরি শুনানির প্রয়োজনীয়তা নেই। তবে যথাসময়ে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে বলে জানায় বেঞ্চ।

আরও পড়ুনঃ বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

অন্যদিকে, বিচারপতি জয়মাল্য বাগচী সিনেমার নির্মাতাদের স্বাধীনতা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তাঁর পর্যবেক্ষণ, নির্মাতারা নিজেদের দৃষ্টিভঙ্গি ও উপলব্ধি অনুযায়ী সিনেমা তৈরি করেছেন। কারও সেই উপস্থাপনা নিয়ে আপত্তি থাকলে, তিনিও নিজের বিচারবুদ্ধি অনুযায়ী পাল্টা সিনেমা বা তথ্যচিত্র তৈরি করতে পারেন। এই ধরনের বিষয় নিয়ে আদালতের মূল্যবান সময় নষ্ট না করার বার্তাও দেন তিনি। উল্লেখ্য, নীতীশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মলহোত্র প্রযোজিত এই সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। 

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩