সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ি গ্রামে রাস্তা শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং বেঁচে থাকার অন্যতম ভরসা। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক কিংবা পড়ুয়াদের স্কুলে পৌঁছনো, প্রতিটি ক্ষেত্রেই রাস্তার প্রয়োজন অপরিসীম। অথচ বছরের পর বছর সরকারি আশ্বাস মিললেও রাস্তা তৈরি হয়নি। শেষ পর্যন্ত আর কারও ভরসায় না থেকে নিজেরাই উন্নয়নের দায়িত্ব কাঁধে তুলে নিলেন গ্রামবাসীরা।  ঢাক-ঢোল বাজিয়ে, ভূমিপুজো করে শুরু হল রাস্তা তৈরির কাজ। উত্তরাখণ্ডের চামোলি জেলার মলি-রোইঁঠা গ্রামে প্রায় ৩.২ কিলোমিটার রাস্তা তৈরির এই নজিরবিহীন উদ্যোগ বুঝিয়ে দিল, ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবও সম্ভব।   

 দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে সরব ছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু তাঁদের দাবি পূরণ না হওয়ায় এবার নিজেরাই রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছেন। গত বৃহস্পতিবার এই কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। গ্রামপ্রধান কুসুম দেবী পুন্ডিরের নেতৃত্বে প্রথমে ভূমিপুজোর আয়োজন করা হয়। এরপর ঢোল-ঢোল বাজিয়ে  কোদাল, বেলচা সহ অন্যান্য সামগ্রী হাতে নির্মাণস্থলে পৌঁছে যান গ্রামবাসীরা। শুধু পুরুষরাই নন, এই উদ্যোগে সামিল হয়েছেন মহিলারাও। মহিলা মঙ্গল দল এবং যুব মঙ্গল দলের সদস্যরাও স্বেচ্ছায় রাস্তা তৈরির কাজে হাত লাগিয়েছেন।  তাঁদের লক্ষ্য, রাস্তা নিয়ে দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে তা সমাধান করা।  

চামোলি কর্ণপ্রয়াগ মলি রোইন্থা গ্রামের ৩ কিলোমিটার রাস্তা নির্মাণের শ্রদ্ধা নিবেদন

আরও পড়ুন: বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

তবে ৩.২ কিলোমিটার রাস্তা তৈরি করা মোটেই সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন প্রযুক্তিগত পরামর্শ, প্রয়োজনীয় অনুমতি এবং সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা। গ্রামবাসীদের আশা, তাঁদের এই সম্মিলিত উদ্যোগ দেখে জনপ্রতিনিধি ও প্রশাসনও এগিয়ে আসবে। আপাতত সরকারি কাজের অপেক্ষায় না থেকে নিজেদের শ্রমেই রাস্তা তৈরির স্বপ্ন পূরণ করতে মরিয়া তাঁরা। 

 

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি