একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মনুষ্য সমাজে থেকেও জীবনযাপনের নিয়ম যে কতটা আলাদা হতে পারে, তারই এক বিস্ময়কর উদাহরণ দণ্ডকারণ্যের আদিবাসী সমাজ। বিয়ে, প্রেম, সম্পর্ক কিংবা সামাজিক মেলামেশা, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে নিজস্ব কিছু রীতিনীতি। এমন এক প্রথা রয়েছে, যার কথা জানলে অবাক হবেন অনেকেই। কী সেই প্রথা? কেনই বা অন্যদের থেকে আলাদা দণ্ডকারণ্যের এই আদিবাসী সমাজ? জানুন তাঁদের জীবনযাত্রার অজানা সেই কাহিনি।

ভারতের মধ্যভাগে বিস্তৃত দণ্ডকারণ্য অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, আদিবাসী সংস্কৃতি ও বৈচিত্র্যময় জীবনযাত্রার জন্যও বিশেষ পরিচিত। বর্তমান ছত্তিশগড়, ওড়িশা, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় বসবাস করেন মুরিয়া, মারিয়া, শবর, ভদ্রা ও হলবা-সহ একাধিক আদিবাসী জনগোষ্ঠী। প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্মবিশ্বাস এবং সামাজিক রীতিনীতি। তবে মুরিয়া আদিবাসী সমাজের একটি বিশেষ প্রতিষ্ঠান সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করে। সেটি হল ‘ঘোটুল’। ঘোটুল মূলত অবিবাহিত যুবক-যুবতীদের একটি সম্মিলিত সামাজিক প্রতিষ্ঠান। নির্দিষ্ট বয়সে গ্রামের কিশোর-কিশোরীরা এর সদস্য হয়। ছেলেদের বলা হয় ‘চেলিক’ এবং মেয়েদের পরিচয় ‘মোটিয়ারী’ নামে। বাইরে থেকে ঘোটুলকে সাধারণ মিলনকেন্দ্র মনে হলেও আদতে এর ভূমিকা অনেক বিস্তৃত। এটি তাঁদের সামাজিক শিক্ষারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে ছোটরা বড়দের কাছ থেকে কৃষিকাজ, শিকার, গৃহস্থালির কাজ, নাচ, গান এবং সমাজের নিয়মকানুন সম্পর্কে শিক্ষা পায়। এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য রয়েছে নিজস্ব নেতৃত্ব ও শৃঙ্খলাব্যবস্থা। মেয়েদের প্রধানকে বলা হয় ‘বেলোসা’ এবং ছেলেদের প্রধান হলেন ‘শিরদার’। তাঁদের তত্ত্বাবধানেই ঘোটুলের বিভিন্ন কার্যকলাপ পরিচালিত হয়। অর্থাৎ, ছোটবেলা থেকেই সামাজিক দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা পাওয়ার একটি বিশেষ পরিসর এই ঘোটুল।

তবে ঘোটুলের সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিক হল নারী-পুরুষের পারস্পরিক সম্পর্কের রীতি। এখানে যুবক-যুবতীরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার, বন্ধুত্ব গড়ে তোলার এবং নিজেদের পছন্দ-অপছন্দ বোঝার সুযোগ পায়। তাঁদের সম্পর্কের ক্ষেত্রে রয়েছে নিজস্ব কিছু নিয়মকানুন। ঘোটুলের দুটি বিশেষ ধরনও রয়েছে, জোড়িদার ঘোটুল এবং নয়া ঘোটুল। জোড়িদার ঘোটুলে চেলিক ও মোটিয়ারীরা নির্দিষ্ট জোড়ায় সম্পর্ক বজায় রাখে। অন্যদিকে নয়া ঘোটুলে নির্দিষ্ট নিয়ম মেনে তিন দিন অন্তর জোড়া পরিবর্তনের রীতির উল্লেখ পাওয়া যায়। এই ব্যবস্থায় বেলোসা ও কোতোয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই পারস্পরিক পরিচয় অনেক সময় ভবিষ্যতের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিন একসঙ্গে মেলামেশার ফলে যুবক-যুবতীরা একে অপরের স্বভাব, পছন্দ এবং জীবনযাপনের ধরন সম্পর্কে জানতে পারে। ফলে বিবাহের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও পারস্পরিক পছন্দের গুরুত্ব থাকে। তাঁদের কাছে বিবাহ কেবল দুটি মানুষের সম্পর্ক নয়, বরং দুটি পরিবার ও সামাজিক জীবনের সংযোগ। বিবাহের অনুষ্ঠানেও নাচ, গান, বাদ্যযন্ত্র এবং সমবেত আনন্দের বিশেষ ভূমিকা রয়েছে।

আরও পড়ুনঃ অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

শুধু সামাজিক রীতিনীতি নয়, উৎসবও দণ্ডকারণ্যের আদিবাসী জীবনের অন্যতম আকর্ষণ। পৌষকুলাং ও চৈত-দাণ্ডার তাঁদের উল্লেখযোগ্য উৎসব। এই সময় যুবক-যুবতীরা দলবদ্ধভাবে নাচে, গান করে এবং বিভিন্ন গ্রামে গিয়ে আনন্দোৎসবে অংশ নেয়। শিকার, বিবাহ কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও নাচ ও গানের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেই তাঁদের জীবনযাত্রা এগিয়ে চলে। দণ্ডকারণ্যের এই আদিবাসী সমাজ আমাদের সামনে তুলে ধরে এক ভিন্ন সামাজিক ছবি। যেখানে সমষ্টিগত জীবনবোধ, পারস্পরিক সহযোগিতা এবং নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষ গুরুত্ব পায়। আধুনিকতার মাপকাঠিতে তাঁদের জীবনকে বিচার না করে এই সংস্কৃতির নিজস্ব বৈশিষ্ট্যকে বোঝা প্রয়োজন। উন্নয়নের পাশাপাশি তাঁদের ভাষা, ঐতিহ্য ও সামাজিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করাও সমান জরুরি। কারণ একটি দেশের প্রকৃত সাংস্কৃতিক সমৃদ্ধি তার বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে থাকে।

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?