মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বাসভবন ও কনভয়-সহ বিধান সৌধে বোমা বিস্ফোরণের হুমকির অভিযোগে ২০ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এক অটোচালকের মোবাইল ফোন ব্যবহার করে ওই হুমকি দেওয়া হয়েছিল। অথচ গোটা ঘটনার বিষয়ে কিছুই জানতেন না ওই অটোচালক। পুলিশ সূত্রে খবর, গত ৫ নভেম্বর সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মাল্লেশ্বরম এলাকার ২৬ বছর বয়সি এক অটোচালক। তাঁর দাবি, ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ প্যালেস গ্রাউন্ডের কাছে যাত্রীর অপেক্ষায় ছিলেন তিনি। সেই সময় Namma Yatri অ্যাপের মাধ্যমে একটি রাইড বুকিং পান। কার্তিক নামে এক ব্যক্তি বেঙ্গালুরুর আরামানে নাগারার ১৮ নম্বর ক্রস (18th Cross Road, Aramane Nagar) থেকে রাজরাজেশ্বরীনগরের BHEL লেআউট পর্যন্ত যাওয়ার জন্য অটো বুক করেছিলেন। বুকিং অনুযায়ী নির্দিষ্ট জায়গায় পৌঁছনোর পর যাত্রীর অবস্থান জানতে ফোন করেন চালক। তখন ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে জানানো হয়, প্রবেশপথে কর্তব্যরত এক পুলিশকর্মীর হাতে যেন তিনি নিজের মোবাইল ফোনটি তুলে দেন। ওই পুলিশকর্মী নাকি যাত্রীর সঠিক অবস্থান জানিয়ে দেবেন। ফোনের কথায় বিশ্বাস করে নিরাপত্তা ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে থাকা এক পুলিশকর্মীর হাতে ফোনটি দেন অটোচালক। কিন্তু ফোনে কথা বলার পরেই পরিস্থিতি বদলে যায়। পুলিশকর্মীরা আচমকাই অটোতে তল্লাশি শুরু করেন। এর কারণ জানতে চাইলে চালককে জানানো হয়, ফোনে কথা বলা ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাসভবন এবং বিধান সৌধের ভিতরে বোমা রাখার হুমকি দিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীর কনভয় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটানোর কথাও বলা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

এর পরেই নিজের নির্দোষ হওয়ার কথা পুলিশকে জানান অটোচালক। তিনি Namma Yatri অ্যাপের বুকিং সংক্রান্ত তথ্য দেখিয়ে বোঝান, একজন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যই সেখানে গিয়েছিলেন তিনি। অভিযোগ অনুযায়ী, পরিবারের এক সদস্যের শারীরিক অসুস্থতার কারণে সেদিনই থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেননি তিনি। পরে ৭ নভেম্বর পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে রাইড বুক করা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। প্রথমে পুলিশ একটি নন-কগনিজেবল রিপোর্ট (NCR) নথিভুক্ত করে। পরে আদালতের অনুমতি পাওয়ার পর দায়ের করা হয় FIR। তদন্তে নেমে পুলিশ ২০ বছর বয়সি কার্তিক আর-কে গ্রেফতার করে। সে বেঙ্গালুরুর বাসিন্দা। বর্তমানে বেকার বলে জানা গিয়েছে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত যুবক মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। তবে ঠিক কী কারণে তিনি এই ধরনের হুমকি দিয়েছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম