শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ কয়েক মাস পর আসতে চলছে সুসময়।  জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর সকাল  ৫টা ১ মিনিটে মীন রাশিতে মার্গী হতে চলেছেন শনিদেব। অর্থাৎ শুরু হবে তাঁর সোজা পথে চলা। এই অবস্থান প্রায় ২৪১ দিন স্থায়ী হতে পারে। বর্তমানে বক্রী অবস্থায় রয়েছেন শনিদেব। শনিদেবকে ন্যায়বিচার ও কর্মফলের অধিপতি হিসেবে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রত্যেক মানুষকে তাঁর কর্ম অনুসারেই ফল প্রদান করেন শনিদেব। তাই শনির রাশি পরিবর্তন কিংবা গতির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শনির এই অবস্থান পরিবর্তনের জেরে তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন। আর্থিক সমস্যা কাটিয়ে আয় বাড়ার পাশাপাশি কর্মক্ষেত্রেও খুলতে পারে উন্নতির নতুন দরজা। আপনার রাশি রয়েছে কি সেই তালিকায় জেনে নিন…  

বৃষ রাশি (Taurus): 

শনির মার্গী দশায় বৃষ রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে চলতে থাকা সমস্যা অনেকটাই কমতে পারে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক থেকেও পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন। দীর্ঘদিনের পরিশ্রমের সুফল পাওয়ার সময় আসতে পারে।

মকর রাশি (Capricorn):

মকর রাশির জাতকদের জন্য শনির মার্গী দশা আর্থিক স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো আর্থিক সমস্যাগুলি ধীরে ধীরে কাটতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। পাশাপাশি আগে থমকে যাওয়া ব্যবসায়িক পরিকল্পনাগুলি আবার শুরু করার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। আয়ের নতুন পথও খুলতে পারে।

তুলা রাশি (Libra):

তুলা রাশির জাতকদের কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এতদিনের পরিশ্রম ও দক্ষতার স্বীকৃতি পেতে পারেন। দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা ব্যক্তিদের জন্য সুখবর আসতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সহকর্মীদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও পরিস্থিতি ধীরে ধীরে মজবুত হতে পারে। পুরনো যোগাযোগের সূত্র ধরে নতুন লাভের সুযোগ তৈরি হতে পারে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?