‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল ২০২৭-কে ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে রোহিত শর্মার প্রত্যাবর্তন ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। দীর্ঘ তিন বছর পর ফের দলের নেতৃত্বের দায়িত্ব ফিরে পেয়েছেন পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ক। আর রোহিতের প্রত্যাবর্তনের খবর সামনে আসতেই সমাজমাধ্যমে বিশেষ বার্তা দিলেন  ভারতীয় তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। তাঁর এক লাইনের বার্তাতেই  মুম্বই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যপক চর্চা।  

শুক্রবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে রোহিত শর্মাকে আইপিএল ২০২৭-এর জন্য দলের অধিনায়ক ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ঘোষণার পরেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানান সূর্যকুমার। প্রথমে রোহিতের প্রত্যাবর্তনের  খবর শেয়ার করে নীল রঙের হার্টের একটি ইমোজি দেন । এরপর আরও একটি স্টোরিতে লেখেন, ‘Leader. Brother. Mentor. Paltan, kursi ki peti baandh lo!’ অর্থাৎ, নেতা, ভাই ও পরামর্শদাতা রোহিতের নেতৃত্বে এবার সকলকে তৈরি হয়ে যাওয়ার বার্তা দিলেন সূর্যকুমার। তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, রোহিতের প্রত্যাবর্তনকে খুশি মনেই স্বাগত জানিয়েছেন। 

Latest and Breaking News on NDTV

উল্লেখ্য, হার্দিক পাণ্ড্যে পঞ্জাব  কিংসে যোগ দেওয়ার পরই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে জল্পনা শুরু হয়। সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ এবং তিলক বর্মার মতো ক্রিকেটারদের নামও সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ রোহিতের উপরেই আস্থা রেখেছে মুম্বই টিম ম্যানেজমেন্ট।  ২০১৩ সালে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পান রোহিত। তাঁর নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। ২০২৪ সালে তাঁর পরিবর্তে হার্দিককে অধিনায়ক করা হয়েছিল। এবার তিন বছর পর ফের পুরনো  অধিনায়কের হাতে ফিরল দলের ব্যাটন। এবার দেখার পালা পুরনো অধিনায়কের হাত ধরে ষষ্ঠবার আইপিএল ট্রফি ঘরে তুলতে পারে কি না মুম্বই। 

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন