বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

Share:

নিজস্ব প্রতিনিধি:  ব্র্যান্ডের বোতলজাত পানীয় জল  কি পুরোপুরি নিরাপদ? এই প্রশ্নই এবার উঠতে শুরু করেছে। উত্তরবঙ্গে  বিসলেরির  (Bisleri) উৎপাদন কেন্দ্রে সংগৃহীত পানীয় জলের নমুনায় মিলেছে ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া। দুটি পৃথক পরীক্ষাগারেও এই ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হয়েছে। এরপরই বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।   

সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার তেলিপাড়ায় অবস্থিত বিসলেরির উৎপাদন কেন্দ্র থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনা পরীক্ষার পর তাতে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। শুধু প্রাথমিক পরীক্ষাগার নয়, পরবর্তী সময়ে রেফারেল ফুড ল্যাবরেটরিতেও একই ফলাফল সামনে আসে। জানা গিয়েছে, বিসলেরির নির্দিষ্ট একটি ব্যাচের নমুনায় এই ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। ব্যাচটির নম্বর PB 201। বিশেষজ্ঞদের মতে, নর্দমার জল মিশে  গিয়ে বা পাইপ ফেটে  পানীয় জলে এই ব্যাকটেরিয়া ঢুকতে পারে। পরীক্ষার রিপোর্ট সামনে আসার পর চলতি বছরের ১২ অগস্ট  ওই নির্দিষ্ট ব্যাচটির বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬ অনুযায়ী সংস্থাটির বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দিয়েছে FSSAI।  

আরও পড়ুন: ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ 

কী এই কলিফর্ম ব্যাকটেরিয়া?

কলিফর্ম ব্যাকটেরিয়া সাধারণত পরিবেশে এবং মানুষের অন্ত্রে পাওয়া যেতে পারে। তবে পানীয় জলে এর উপস্থিতি দূষণের ইঙ্গিত দিতে পারে। নিকাশি নালার জল মিশে যাওয়া কিংবা ক্ষতিগ্রস্ত পাইপের মাধ্যমে এই ধরনের ব্যাকটেরিয়া পানীয় জলে প্রবেশ করতে পারে।  

উল্লেখ্য, এর আগেও গোয়ার একটি উৎপাদন কেন্দ্রে তৈরি বিসলেরির পানীয় জলের নমুনা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানে পরীক্ষায় নির্ধারিত মাত্রার বেশি ব্রোমেট এবং পরবর্তী পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস (PAHs) পাওয়া গিয়েছিল বলে জানিয়েছিল FSSAI। সেই ঘটনাতেও সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির