তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করে দিল আনন্দপুর থানার পুলিশ। শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে পৌঁছে ভবনটি বন্ধ করে দেন পুলিশকর্মীরা। শুধু তা-ই নয়, বিল্ডিংয়ের সামনের অংশ গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বাইপাস থেকে ভবনে ঢোকার পথেও বসানো হয়েছে ব্যারিকেড।

সূত্রের খবর, ওই ভবনে নির্মাণকাজ ছাড়া অন্য কোনও কাজ করার অনুমতি নেই। দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ফলে আপাতত বন্ধ হয়ে গেল তৃণমূলের ওই কার্যালয়ের কাজকর্ম। উল্লেখ্য, তপসিয়ায় তৃণমূলের পুরনো ভবনে বেশ কিছু দিন ধরেই নির্মাণকাজ চলছে। সেই কারণে দলীয় কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য নতুন ভবনে কার্যালয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এ বার সেই ভবনও পুলিশের পদক্ষেপে বন্ধ হয়ে গেল। ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। কালীঘাটের তৃণমূল শিবিরের একাংশ, মহিলা তৃণমূল এবং দলের তথ্যপ্রযুক্তি শাখার তরফে সমাজমাধ্যমে পুরনো ভবনে নিয়মিত যাতায়াতের বার্তা দেওয়া হচ্ছিল। এমনকি নির্মীয়মাণ বাড়ির নীচে বৈঠকও হয়। এর পরেই শুক্রবার সেখানে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুনঃ ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান দক্ষিণ কলকাতার জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং উত্তর কলকাতার জেলা সভাপতি কুণাল ঘোষ। তাঁদের সঙ্গে পুলিশের আলোচনা হয়। সূত্রের খবর, পুরসভার প্রয়োজনীয় শংসাপত্র না মেলায় ভবনটি ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে।

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির