শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজনীতির ময়দানে দলবদলের ঘটনা নতুন নয়। কিন্তু একই ব্যক্তি যদি একসঙ্গে দুই রাজনৈতিক দলের প্রার্থী হন, তা হলে অবাক হওয়ারই কথা। এমনই এক ঘটনা ঘটেছে রাজস্থানে। কখনও লাল শাড়ি, কখনও হলুদ শাড়ি, আবার কখনও সালোয়ার-কামিজ। তিন রকম পোশাকে তিন বার নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির হলেন এক মহিলা। জমা দিলেন তিনটি মনোনয়নপত্র।

ঘটনাটি রাজস্থানের ডিগ জেলার ব্রিজ নগর পঞ্চায়েত সমিতির। সেখানকার প্রধান পদের নির্বাচন ঘিরেই এই অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। মহিলা প্রার্থীর নাম বাতি গুর্জর। ১৪ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসাবে জিতেছিলেন তিনি। পরে প্রধান পদের জন্য কংগ্রেস, বিজেপি এবং নির্দল তিন পক্ষের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন।  কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিতে লাল শাড়ি-পরে হাজির হন বাতি। সঙ্গে ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক ওয়াজিব আলি। অন্যদিকে, বিজেপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর পরনে ছিল হলুদ শাড়ি। সঙ্গে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং। নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সালোয়ার-কামিজ পরে।

আরও  পড়ুনঃ বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

জানা গিয়েছে, শেষ পর্যন্ত কংগ্রেস ও নির্দল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে নেন বাতি। ফলে বিজেপির পদ্ম প্রতীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হন তিনি। এই ঘটনায় ক্ষুব্ধ প্রাক্তন কংগ্রেস বিধায়ক ওয়াজিব আলি। দলের এই হারের দায় নিয়ে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। বিজেপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন