কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া। ঠিক একবছর আগে যেখানে আসন পুনর্বিন্যাস বিল পাস করাতে গিয়ে সংসদে হিমশিম খেতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। এবারে সেই বিল অনায়াসে সংসদে পাস করাবে মোদি সরকার, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ দুর্বল হয়ে পড়েছে ইন্ডিয়া জোট। আসন পুনর্বিন্যাস বিল বা ডিলিমিটেশন নিয়ে এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের পাশে দাঁড়ালেন শরদ পাওয়ার ও এম কে স্ট্যালিন। গতকাল, শুক্রবার শরদ পাওয়ারের দল এনসিপি ও আজ, শনিবার স্ট্যালিনের দল ডিএমকে এই বিল সমর্থনের কথা জানিয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, আচমকা মাত্র একবছরের মাথাতে কেন এই মত পরিবর্তন? তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান স্ট্যালিনের ক্ষোভ রয়েছে কংগ্রেসের উপর। তাঁর অভিযোগ, হাত শিবির পিছন থেকে ছুরি মেরে বিজয়ের দলের সঙ্গে জোট বেঁধে তামিলনাড়ুতে সরকার গড়েছে। কিন্তু তারপরেও আসন পুনর্বিন্যাস বিলের সমর্থন নিয়ে গররাজি ছিলেন তাঁরা। যদিও এবার সেই মতের পরিবর্তন হয়েছে।

রাজনৈতিক মহলের মত, স্ট্যালিনকে কেন্দ্রীয় মন্ত্রিত্বের টোপ দিয়েছে বিজেপি। কারণ আগামী পাঁচবছর তামিলনাড়ুতে সরকার বদলের সম্ভাবনা নেই। এদিকে কুর্সি বা ক্ষমতার লোভ রয়েছে এম কে স্ট্যালিনের। সেই লোভকেই কাজে লাগিয়ে মোদি-শাহ আসন পুনর্বিন্যাস বিল নিয়ে নিজেদের দলে টেনেছেন ডিএমকে প্রধানকে। সূত্রের খবর, কোনও বড় মন্ত্রক দেওয়া হতে পারে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সেই কারণেই আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন দিতে চলেছে ডিএমকে। অন্য দিকে শরদ পাওয়ার নিজের কন্যা সুপ্রিয়া শুলে-কে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দেখতে চান। নিজের কন্যার ভবিষ্যত উজ্জ্বল করতে ইন্ডিয়া জোট ত্য়াগ করে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন দিচ্ছে এনসিপি (শরদ পাওয়ার শিবির) তেমনটাই মত রাজনৈতিক মহলের। শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র নেতা জিতেন্দ্র আহওয়াড় গতকাল, শুক্রবার বিকেলেই জানিয়ে দিয়েছিলেন লোকসভার আসনবৃদ্ধি ও পুনর্বিন্যাস সংক্রান্ত বিল সমর্থন করবেন তাঁরা। 

আরও পডুুন: শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

জিতেন্দ্রের বক্তব্য, লোকসভার আসন সব রাজ্যে সমান ভাবে ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব থাকলে তাঁদের দল বিল সমর্থন করবে। অন্যদিকে, শরদ-কন্যা তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া শুলে জানিয়েছেন, বিলের খসড়া পড়ে দলের অবস্থান ঠিক করা হবে। এরই মধ্যে আজ, শনিবার সকালে জানা গিয়েছে সুপ্রিয়া দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া’র বৈঠকে শামিল হচ্ছেন না। তিনি জানিয়েছেন, তাঁর বাবা শরদ অসুস্থ এবং হাসপাতালে ভর্তি থাকায় তিনি সেই বৈঠকে যোগ দিতে পারবেন না। তিনি সোমবার সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি যাবেন। এখানেই শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের ধারণা, কেন্দ্রীয় মন্ত্রিত্ব নিয়ে শরদ পাওয়ারের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে মোদির। তাই বেঁকে বসেছেন সুপ্রিয়া।

আর আসন পুনর্বিন্যাস বিল নিয়ে জোর ধাক্কা খেয়েছে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট। একে একে বড় বড় শরিকরা হাত ছেড়ে দেওয়ায় কার্যত ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন