দিঘা যাওয়ার পথে বেপরোয়া চারচাকার ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, জখম ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। একটি চারচাকা গাড়ির বেপরোয়া গতির জেরে প্রাণ গেল এক বৃদ্ধার। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার মেচেদায় মানসী সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। তার পর রাস্তার পাশের একটি হোটেলে ঢুকে যায় গাড়ি। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫৭ বছরের নিরুপমা কোলের। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন। তাঁদের মধ্যে রয়েছেন গাড়ির চালকও। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরুপমা কোলে প্রতিদিনের মতো আজ, রবিবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় কলকাতা থেকে দিঘার দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। মেচেদার মানসী সিনেমা হলের কাছে আচমকাই গাড়িটির নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নিরুপমাকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এরপর গতি সামলাতে না পেরে রাস্তার পাশের একটি হোটেলের ভিতরে ঢুকে পড়ে। গাড়ির ধাক্কা ও সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই দ্রুত কোলাঘাট থানায় খবর দেন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা নিরুপমা কোলে নামে ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে। মৃত নিরুপমা কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের অস্থায়ী কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের একাংশের অভিযোগ, গাড়িতে থাকা ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। রবিবার সকালে এই দুর্ঘটনার জেরে দিঘাগামী রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দিনের শুরুতেই এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

২৪ দিনে ১৮১৫ কোটির ব্যবসা! ‘রামায়ণ’-এর দ্বিতীয় ভাগ কবে আসছে , জানালেন প্রযোজক

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ