গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্বামীর গেমিংয়ের নেশা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, রাতভর মোবাইলে গেম খেলতে গিয়ে ভুলে যাচ্ছিলেন ঘুম-সংসার সবই। বারবার বারণ করেও যখন কোনও লাভ হল না, তখন স্বামীর গেমিংয়ের নেশা কাটাতে একেবারে  অভিনব পরিকল্পনা করলেন  স্ত্রী। আর সরাসরি স্বামীকে বকাঝকা বা নিষেধ নয়  বরং তাঁর প্রিয় গেমের মধ্যেই  অসংখ্য গেমারকে শত্রু হিসেবে সাজিয়ে দিলেন।  আর স্ত্রীর সেই পরিকল্পনায়  রাতারাতি বদলে গেল স্বামীর গেমিংয়ের অভ্যাস। চিনের এই আজব কাণ্ড এখন ভাইরাল নেটদুনিয়ায়।

ঘটনাটি দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের। সংবাদমাধ্যম সূত্রে খবর, চেন নামে এক মহিলা তাঁর স্বামী লি-র রাত জেগে অনলাইন গেম খেলার অভ্যাসে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। লি ‘ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট’ (World of Warcraft) নামে একটি জনপ্রিয় অনলাইন গেম খেলতেন। টানা তিন রাত ভোর ৩টে থেকে ৪টে পর্যন্ত গেম খেলায় স্ত্রীর ঘুমেরও ব্যাঘাত ঘটছিল। বারবার স্বামীকে বোঝানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। এরপরই অভিনব পরিকল্পনা করেন চেন। গত ১৪ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অন্যান্য গেমারদের সাহায্য চান তিনি। স্বামীর গেমিং আইডি, গেমের চরিত্র এবং তাঁর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেন। গেমারদের কাছে আবেদন জানান, রাত  ১টার সময় যেন তাঁরা যেন লি-কে খুঁজে বের করে গেমের মধ্যে বারবার হত্যা করেন। এই আশায়, বারবার হেরে যদি স্বামী বিরক্ত হয়ে গেম ছেড়ে ঘুমোতে যান।

প্রথমে অনেকেই বিষয়টিকে নিছক মজা বলে ভেবেছিলেন। কিন্তু লি যখন আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, কেউ তাঁকে গেমের মধ্যে খুঁজে পাবে না, তখন বিষয়টি যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এরপর একের পর এক গেমার তাঁকে খুঁজতে শুরু করেন। কেউ রাতের জন্য অ্যালার্ম দিয়ে রাখেন, কেউ আবার নির্দিষ্ট জায়গায় আগে থেকেই অপেক্ষা করতে থাকেন। একসময় প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই ভার্চুয়াল অভিযান। গেমের মধ্যে লি-কে বারবার পরাজিত করতে থাকেন অন্য খেলোয়াড়রা। প্রতিবার পরাজয়ের পর তাঁকে নতুন করে গেমে ফিরে আসতে হচ্ছিল। স্ত্রীর এই পরিকল্পনা শেষ পর্যন্ত কাজে আসে। চেনের দাবি, গেমারদের সাহায্য চাওয়ার পরের দিনই মধ্যরাতের আগে ঘুমোতে চলে যান তাঁর স্বামী। গোটা বছরে এত তাড়াতাড়ি লি-কে ঘুমোতে যেতে দেখেননি তিনি। এমনকী চতুর্থ দিনে নিজের গেমের চরিত্র বদলে লুকিয়ে খেলার চেষ্টা করলেও অন্য খেলোয়াড়দের নজর এড়াতে পারেননি লি। ঘটনাটি নিয়ে মজায় মেতেছে গেমিং দুনিয়াও। ‘ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট’-এর চিনা অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও এই ঘটনা নিয়ে মজার ভিডিও পোস্ট করা হয়েছে।

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

দিঘা যাওয়ার পথে বেপরোয়া চারচাকার ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, জখম ৫

২৪ দিনে ১৮১৫ কোটির ব্যবসা! ‘রামায়ণ’-এর দ্বিতীয় ভাগ কবে আসছে , জানালেন প্রযোজক

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২