স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিপাকে পড়েছে ইন্ডিয়া জোট। ডিএমকে ও এনসিপি, একে একে জোট শরিকরা সঙ্গ ছেড়ে এখন এনডিএ-র পথে। তাঁরা সকলেই আসন পুনর্বিন্যাস বিল ও মহিলা সংরক্ষণ বিলের পক্ষ আগামিকাল, সোমবার ভোট দেবেন বলে জানিয়ে দিয়েছেন। আর তাতে কপালে চিন্তার ভাঁজ ইন্ডিয়া জোটের। তাই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে এবার এম কে স্ট্যালিন ও শরদ পাওয়ারের দরজায় যাচ্ছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ও মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের একজোট করতে রাহুল গান্ধির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আদৌ ইন্ডিয়া জোটের নেতা হওয়ার যোগ্যতা রাহুলের রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তার মাঝে স্ট্যালিন ও শরদের মান ভাঙাতে দুপুরেই তাঁদের দরবারে যাচ্ছেন সোনিয়া-মমতা। সূত্রের খবর, আজ, রবিবার দুপুরে সোনিয়া ও মমতার সঙ্গে প্রথমে স্ট্যালিনের বাসভবনে যাবেন রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়্গে। সেখানে বৈঠক সেরে সোজা মুম্বইতে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে যাবেন তাঁরা। আগামিকাল সোমবার সংসদে পেশ হবে দুই বিল। সূত্রের খবর, বিরোধী শিবিরে সিঁধ কেটে বিল পাশের জন্য সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন পেয়ে গিয়েছে মোদি সরকার।

আরও পডুন: দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

বিজেপির জোট শরিকরা আসন পুনর্বিন্যাস বিল ও মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ছিলেন। তবে ৩৬০ সাংসদের সমর্থন প্রয়োজন ছিল কেন্দ্রীয় সরকারের। সম্প্রতী উদ্ধব ঠাকরে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে সাংসদদের নিজেদের পকেটে পুড়েছে বিজেপি। উদ্ধবের শিবসেনা ছেড়ে ছয় জন সাংসদ গিয়েছেন একনাথ সিন্ধের শিবিরে। আর কুড়ি জন সাংসদ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন এনসিপিআই-তে। তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিত্বের লোভ দেখিয়ে স্ট্যালিন ও শরদ পাওয়ারের সমর্থন আদায় করেছেন মোদি-শাহ। এমনটাই সূত্রের খবর। শেষবেলায় বিলের পক্ষে ভোট দেবে বলে জানিয়ে দিয়েছেন ওয়াইএস আর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডিও। তাই কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠ সমর্থনের খুব কাছেই রয়েছে। সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বিরোধী জোট ইন্ডিয়াকে। তাই দলের পুরনো শরিক শরদ ও স্ট্যালিনকে বোঝাতে তাঁদের দরবারে যাচ্ছেন সোনিয়া-মমতা। রাজনৈতিক মহলের ধারণা, তাতে আদৌ কোনও লাভ হবে না। কারণ ডিএমকে ও শরদ পাওয়ারের এনসিপি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন। তাই সোনিয়া-মমতার কথাতে কতটা চিঁড়ে ভিজবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই এদিন বিকেল অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই রাজনৈতিক মহলের কাছে।

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

দিঘা যাওয়ার পথে বেপরোয়া চারচাকার ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, জখম ৫

২৪ দিনে ১৮১৫ কোটির ব্যবসা! ‘রামায়ণ’-এর দ্বিতীয় ভাগ কবে আসছে , জানালেন প্রযোজক

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২