প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকীয়ার সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেছিলেন শাশুড়ি। এমনকি প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থাতে ধরাও পড়েছিলেন।  আর সেই সম্পর্ক প্রকাশ্যে আসার ভয়েই প্রেমিকের সঙ্গে মিলে ৬৯ বছরের বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠেছে গুণধর বৌমার বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। 

ঘটনাটি বিহারের পূর্ণিয়া জেলার টিকাপট্টি থানা এলাকার নয়ানন্দগোলা গ্রামের। মৃত বৃদ্ধার নাম রমলা দেবী (৬৯ বছর)। এই ঘটনায় তাঁর পুত্রবধূ গুড্ডি কুমারী এবং গুড্ডির কথিত প্রেমিক ঋষি কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, গত ২৫ নভেম্বর রাত প্রায় ৩টে নাগাদ এই হত্যাকাণ্ড ঘটে। তদন্তে জানা গিয়েছে,  গত দু’বছর ধরে ঋষি কুমারের সঙ্গে সম্পর্কে ছিলেন গুড্ডি। ঘটনার দিন রাতে বৌমা ও তার প্রেমিককে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন রমলা দেবী। এরপরই তাঁদের সম্পর্ক প্রকাশ্যে চলে আসার আশঙ্কা তৈরি হয়। অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে দু’জনে মিলে বাঁশের  মুগুরের মতো একটি বস্তু দিয়ে রমলা দেবীর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। 

এখানেই শেষ নয়, হত্যাকাণ্ডের পর তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেন অভিযুক্তরা। প্রতিবেশী পরিবারের উপর খুনের দায় চাপানোরও চেষ্টা করেন তারা। তবে শেষরক্ষা হয়নি। তদন্তে সন্দেহ হওয়ায় পূর্ণিয়ার এসএসপি শৌর্য সুমন একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেন। তদন্তে ধীরে ধীরে সামনে আসে গুড্ডি ও ঋষির সম্পর্কের কথা। এরপর দু’জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের দাবি, জেরার মুখে হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন অভিযুক্তরা। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুনে ব্যবহৃত মুগুরটিও উদ্ধার করা হয়েছে। 

 

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

স্ট্যালিন-শরদের ‘মন ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

দিঘা যাওয়ার পথে বেপরোয়া চারচাকার ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, জখম ৫

২৪ দিনে ১৮১৫ কোটির ব্যবসা! ‘রামায়ণ’-এর দ্বিতীয় ভাগ কবে আসছে , জানালেন প্রযোজক

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২