ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের শেষ মাস ডিসেম্বর জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে একের পর এক গ্রহের অবস্থান ও গতির পরিবর্তন ঘটতে চলেছে, যার প্রভাব জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী এই ৬ রাশির জাতক-জাতিকার জীবনেই পড়তে পারে।

২ ডিসেম্বর: বৃশ্চিক রাশিতে বুধের গোচর

২ ডিসেম্বর বুধ তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যুক্তি, বাকশক্তি, যোগাযোগ ও ব্যবসার কারক হিসেবে বিবেচনা করা হয়। বুধের এই গোচরের ফলে কথাবার্তা, সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক পরিকল্পনা ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

৫ ডিসেম্বর: রাহু-কেতুর রাশি পরিবর্তন

ডিসেম্বর মাসের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন ঘটবে ৫ ডিসেম্বর। এই দিন রাহু কুম্ভ রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। রাহু-কেতুর এই পরিবর্তনের ফলে কর্মজীবন, পারিবারিক সম্পর্ক, সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে নানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

১১ ডিসেম্বর: শনির বক্রী গতি

১১ ডিসেম্বর মীন রাশিতে শনির বক্রী গতি শেষ হয়ে হবে। জ্যোতিষশাস্ত্রে শনি কর্ম, শৃঙ্খলা, দায়িত্ববোধ, ধৈর্য ও ন্যায়বিচারের প্রতীক। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময় কাজের দায়িত্ব কিংবা কর্মক্ষেত্রে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে।

১৩ ডিসেম্বর: বক্রী হবেন দেবগুরু বৃহস্পতি

১৩ ডিসেম্বর সিংহ রাশিতে বক্রী হবেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, অর্থ, বিবাহ, সন্তান, ধর্ম ও সৌভাগ্যের কারক হিসেবে বিবেচনা করা হয়। বৃহস্পতির বক্রী অবস্থানকে পুরনো পরিকল্পনা, সিদ্ধান্ত ও লক্ষ্যগুলি পুনর্বিবেচনার সময় হিসেবে দেখা হয়।

১৬ ডিসেম্বর: ধনু রাশিতে সূর্যের প্রবেশ

১৬ ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য। আর সূর্যের এই রাশি পরিবর্তনের সঙ্গে ধনু সংক্রান্তি এবং খরমাসের সূচনা হবে বলে ধর্মীয় ও জ্যোতিষীয় বিশ্বাসে উল্লেখ করা হয়।

২২শে ডিসেম্বর: বুধের ধনু রাশিতে প্রবেশ

ডিসেম্বরে বুধ দ্বিতীয়বারের মতো তার রাশিচক্র অতিক্রম করবে। ২২শে ডিসেম্বর, বুধ বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করবে। এই সময়ে যোগাযোগ, শিক্ষা, লেখালেখি, ব্যবসা এবং ভ্রমণ সম্পর্কিত বিষয়ে পরিবর্তন দেখা যেতে পারে।

DISCLAIMER: যদিও এই রাশিফলের বা বক্রী সংক্রান্ত বিষয়ে জাতক-জাতিকাদের জন্য দেওয়া বিবরণ নিয়ে এই মুহূর্তে ডিজিটাল-এর কোনও দায় নেই।

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার