জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রমোদ গুণছে কেন্দ্রীয় সরকার। ঠিক বছর দুই আগে যে দুটি বিল পাস করাতে ব্যর্থ হয়েছিল মোদি সরকার। আজ, সেই বিলগুলি অনায়াসে সংসদের উভয় কক্ষে পাসের মুখে। সংখ্য়াগরিষ্ঠ সাংসদ না থেকেও বিরোধীদের শিবিরে সিঁধ কেটে ঠিক দুটি বিলের পক্ষে সমর্থন আদায় করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামিকাল সোমবার সংসদে পেশ হবে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল। আর এই দুটি বিল পাস করাতে লাগবে ১২৩ তম সংবিধান সংশোধনী। যা সংসদের উভয়কক্ষের দুই-তৃতীয়াংশ সাংসদের ভোটের দ্বারাই সম্ভব। রাজ্যসভার ক্ষেত্রে বিজেপি আগেই সেই সংখ্যা জোগাড় করে ফেলেছে। শুধু বাকি ছিল লোকসভার। সংসদের নিম্ন কক্ষে এই বিল পাস করাতে কেন্দ্রের শাসকদলের প্রয়োজন ছিল ৩৬০ টি ভোটের। কারণ লোকসভার সাংসদ সংখ্যা ৫৪৩। তিনজন সাংসদ নেই। তাই সংখ্যাটা দাঁড়াবে ৫৪০। তার দুই-তৃতীয়াংশ হল ৩৬০। সেই সংখ্যাই জোগাড় করতে গিয়ে বাড়তি সমর্থন পেয়ে গেল মোদি সরকার।

আরও পডুন: গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

কেন্দ্রের তরফে জানানো হয়েছে তাঁদের কাছে ৩৭১ জন লোকসভার সাংসদের সমর্থন রয়েছে। বিল পেশ হলেই দেখতে পাবেন। তাই আর কোনও চিন্তা রইল না মোদি-শাহের। ৩৭১ জন সাংসদের পক্ষে ভোট মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল সহজেই পাস করিয়ে দেবে। একই সঙ্গে কেন্দ্রের তরফে আজ, রবিবার একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে। গতকাল, শনিবার রাহুল গান্ধি বলেছিলেন আসন পুনর্বিন্যাস বিল পাসের পর একটি কমিশন তৈরি হবে। যার নাম হবে ডিলিমিটেশন কমিটি। যার মাথায় বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন কেন্দ্র জানিয়েছে, রাহুেলর দাবি ভুল। ওই কমিটির মাথায় বসবেন সুপ্রিম কোর্টের কোনও বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতি। তার সঙ্গে কমিটিতে থাকবেন জ্ঞানেশ কুমার ও কেন্দ্রের নিযুক্ত কোনও উচ্চপদস্থ আধিকারিক। তাঁরাই গোটা দেশের নতুন লোকসভার আসন বৃদ্ধির কাজ করবেন। গোটা দেশের ভোট মানচিত্র আঁকবেন নতুন করে।

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার