৫০ লাখ রেশন কার্ড বাতিল করল পশ্চিমবঙ্গ খাদ্য দফতর

রাজ্যে প্রায় ৫০ লাখ রেশন কার্ড বাতিল করল পশ্চিমবঙ্গ খাদ্য দফতর৷ যে রেশনকার্ডগুলি বাতিল করা হয়েছে তার বেশিরভাগটাই নকল অথবা জাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে প্রায় ৫০ লাখ রেশন কার্ড বাতিল করল পশ্চিমবঙ্গ খাদ্য দফতর৷ যে রেশনকার্ডগুলি বাতিল করা হয়েছে তার বেশিরভাগটাই নকল, জাল অথবা ওই কার্ড ধারকের মৃত্যু হয়েছে৷ রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে খাদ্য ভবনের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

জাল ও মৃত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করার পাশাপাশি রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে খাদ্য ভবন। কোন উপভোক্তা প্রতি মাসে রেশনে কত পরিমাণ কী উপকরণ পাবেন তার তার সুনির্দিষ্ট তথ্য উপভোক্তার মোবাইল নম্বরে এসএমএসের সাহায্যে পৌঁছে যাবে৷ এ নিয়ে শনিবার খাদ্য দফতরের এক আধিকারিক জানান, উপভোক্তারা যে মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে সংযোগ করিয়েছেন, সেই মোবাইল নম্বরেই রেশনের বিস্তারিত তথ্য এসএমএস মারফত পৌঁছবে৷ এর ফলে, রেশন-ডিলাররা গ্রাহকদের আর ঠকাতে পারবেন না৷

কিন্তু হঠাৎ রেশন কার্ড বাতিল করার উদ্যোগ নেওয়া হল কেন এই প্রশ্নের উত্তরে খাদ্য ভবনের এক আধিকারিক জানান, বহুক্ষেত্রে এক ব্যক্তির নামে একাধিক জায়গায় রেশন কার্ড ছিল৷ বিয়ের পরে মহিলার বাপের বাড়ি ও শ্বশুর বাড়িতে আবার নতুন কার্ড হয়েছে, আবার কোথায় উপভোক্তার মৃত্যু হয়েছে কিন্তু তার নামে দীর্ঘদিন রেশন বরাদ্দ হচ্ছে-এরকম কার্ড গুলিই বাতিল করা হয়েছে৷ উল্লেখ্য মাস  কয়েক আগে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্তিত্বহীন রেশন কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছিলেন৷ সেই নির্দেশকে মান্য করে এবার পদক্ষেপ গ্রহণ করলেন খাদ্য ভবনের আধিকারিকরা। রাজ্য খাদ্য দফতর সূত্রে খবর, রাজ্যজুড়ে গত দু’বছর ধরে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ৭০ লাখ উপভোক্তার মোবাইল নম্বর নথিভুক্তিকরণ সম্পন্ন হয়েছে। বাকি ৮ লাখ গ্রাহকের মোবাইল নম্বরও সংযোগ করা হবে বলে জানানো হয়েছে৷ 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি