প্রশাসনের তৎপরতায় বাল্য বিবাহ রোখা গেল বালুরঘাটে

বাল্য বিবাহ আটকাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির করেছেন কন্যাশ্রী প্রকল্প

Share:

নিজস্ব প্রতিনিধি: বাল্য বিবাহ আটকাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির করেছেন কন্যাশ্রী প্রকল্প। বাবা-মায়ের আর্থিক বোঝা না বাড়িয়ে সংসারের কাজে পড়াশুনার মাধ্যমে সাহায্য করতে পারে মেয়েরা। তাই কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। বারবার রাজ্যজুড়ে বাল্য বিবাহ রোধের জন্য চলছে প্রচার কিন্তু প্রচারই সার। গ্রামে এখনও বাল্য বিবাহ চলছেই। তেমনই একটি ঘটনা ঘটার আগেই রুখে দিল প্রশাসন।

অভাব অনটনের দরুন হওয়া এক বাল্যবিবাহ রুখল পুলিশ ও চাইল্ড লাইন। আজ বিকেলে বাল্যবিবাহের খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় এলাকা থেকে এক নাবালিকাকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করল বালুরঘাট থানার পুলিশ ও চাইল্ড লাইন।

সূত্র মারফত জানা গিয়েছে, ওই নাবালিকা তার মামা বাড়িতেই থাকতেন। তার পারিবারিক বিবাদের কারণে মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় তার মা আর্থিক কষ্টে রয়েছেন। তাই মা ওই নাবালিকার বিয়ে ঠিক করে। আর সেই খবর জানতে পেরে বাল্যবিবাহ রোধ করতে উদ্যোগী হয় বালুরঘাট থানার পুলিশ ও চাইল্ড লাইন। আজ তারা যৌথ উদ্যোগে ওই নাবালিকার বিবাহ রোধ করে বলে জানা গিয়েছে।

ঘটনা প্রসঙ্গে চাইল্ড লাইন-এর এক কর্মী পিঙ্কি বর্মন জানান, ‘আমাদের কাছে এই বাল্যবিবাহের খবর আসে। আমরা দ্রুত চলে যাই সেই জায়গায়। বাল্যবিবাহ রোধ করি ও নাবালিকাটিকে তার মায়ের কাছে পাঠিয়ে দিই।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই