আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলাদের অশ্লীল ছবি ভিডিও’র প্রচারের প্রতিবাদ! আক্রান্ত তৃণমূল নেতা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই চলছিল স্থানীয় মহিলাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায়(Social Media) পোস্ট করার ঘটনা। আর সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই কার্যত প্রাণঘাতী হামলার শিকার হলেন এক তৃণমূল(TMC) নেতা। ঘটনার জেরে কাঠগড়ায় এক বিএসএনএল(BSNL) কর্মী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হুগলি(Hooghly) জেলার আরামবাগ(Arambag) মহকুমার খানাকুল-১(Khanakul) ব্লকের রামমোহন-২ গ্রাম পঞ্চায়েত এলাকার হেলান(Helan) গ্রামে। ঘটনার জেরে গ্রাম্বাসীরা অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে গুরুতর জখম তৃণমূল নেতাকে দ্রুত খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তির ব্যবস্থাও করে।

জানা গিয়েছে, বিএসএনএল কর্মী রাজেশ গুপ্তা বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা হলেও কর্মসূত্রে হেলান গ্রামে থাকে। কিছুদিন আগে স্থানীয় মহিলারা লক্ষ্য করেন রাজেশ গোপনে গ্রামের মহিলাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন। সেই ঘটনার জেরে তাঁরা প্রথমেই রাজেশকে এইসব করতে বারণ করেন। কিন্তু সেকথা রাজেশ শোনেনি। বরঞ্চ গ্রামের মহিলা ও যুবতীদের ছবি ব্যক্তিগত মুহুর্তের ছবি আরও বেশি বেশি করে সোশ্যাল মিডিয়াতে তুলে তা পোস্ট করতে শুরু করে। এরপরেই গ্রামের লোকেরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান টগরি দাসের স্বামী অরূপ দাসকে গোটা বিষয়টি জানান। অরূপ শুধু টগরির স্বামীই নন এলাকার তৃণমূল নেতা ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যও। শনিয়াব্র এই বিষয়টি নিয়েই রাজেশকে সতর্ক করতে যান অরূপবাবু। সেই সময় তাঁদের মধ্যে বচসাও বাঁধে। অভিযোগ, বচসা চলাকালীন সময়েই ধারালো অস্ত্র নিয়ে অরূপবাবুর ওপর চড়াও হয় রাজেশ। তার জেরে অরূপবাবুর দুটি হাতের ৪-৫ আঙুল চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি তাঁর ঘাড়, গলা ও পিঠও ক্ষতিগ্রস্থ হয়।  

এরপরেই ক্ষিপ্ত গ্রামবাসীরা রাজেশের বাড়িতে চড়াও হয়। সেখানে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে উত্তমমধ্যমও দেয়। ঘটনার খবর পুলিশের কানে গেলে তাঁরা হেলান গ্রামে গিয়ে রাজেশকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তবে এদিন পুলিশের কাছে রাজেশ পাল্টা অভিযোগ জানিয়েছে অরূপবাবুর বিরুদ্ধে। তার অভিযোগ, অরূপবাবু নাকি এদিন রাজেশের স্ত্রী সুমন গুপ্তার শ্লীলতাহানি করার চেষ্টা করেন। তার জেরেই সে ধারালো অস্ত্র নিয়ে রাগের মাথায় অরূপবাবুকে এলোপাথাড়ি কুপিয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, এই অভিযোগ কতখানি সত্য তা ঘটনার তদন্তেই প্রমাণিত হবে। ঘটনার জেরে আহত অরূপবাবুকে দেখতে এদিন খানাকুল গ্রামীণ হাসপাতলে যান তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানা।   

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ