দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লন্ডনের হোস্টেলে রহস্যজনক মৃত্যু এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে রহস্যজনকভাবে মৃত্যু হল এক ছাত্রীর। সে ছিল ভারতীয় বংশোদ্ভূত, বয়স ১৯। মৃত ছাত্রীর নাম হল সবিতা থানওয়ানি। গত শনিবার সকাল ৫টা বেজে ১০ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যেই ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আর সেই সঙ্গে ঘটনার তদন্তও শুরু করেছে। সবিতার মৃত্যুর পিছনে মাহের মারুফ নামে তিউনিশিয়ার এক যুবকের হাত রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। তাই জোরকদমে তার খোঁজ চালাচ্ছে লন্ডন পুলিশ।

জানা গিয়েছে, মধ্য লন্ডনের ক্লেরকেনওয়েলের আরবার হাউসে থাকতেন সবিতা। সেখানেই ঘাড়ে ক্ষত সমতে উদ্ধার হয়েছে। আর ঘটনাস্থলেই তাঁর মৃ্ত্যু হয়েছে বলে চিকিৎসকরা  জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মারুফের খোঁজ চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। তাঁর বয়স ২২ বছর। 

পুলিশের চিফ ইনস্পেকটর লিন্ডা ব্র্যান্ডেল এই বিষয়ে জানিয়েছেন, ‘মৃত সবিতার সঙ্গে মারুফের একটা সম্পর্ক ছিল। ছেলেটি তিউনেশিয়ার বাসিন্দা, লন্ডনে ওর কোনও স্থায়ী ঠিকানা নেই। আর ঘটনার দিন রাতে দু’জন এক সঙ্গেই ছিল’।

ইতিমধ্যেই মারুফ নামে ওই যুবকের ছবি চারিদিকে ছড়িয়ে দিয়েছে পুলিশ। মনে করা হচ্ছে এখনও পর্যন্ত লন্ডনেই গা ঢাকা দিয়ে রয়েছে সে। তাঁকে ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। 

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ