শীতলক্ষ্যায় লঞ্চডুবি, তিন বছরের সন্তানকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন বাবা

বড় মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই মৃতদেহ মর্গে রেখে প্রাণের চেয়েও বেশি প্রিয় ছোট মেয়ে আরোহীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন জয়রাম রাজবংশী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীতে রবিবার লঞ্চডুবির ঘটনা তছনছ করে দিয়েছে তাঁর সুখের সংসার। বড় মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই মৃতদেহ মর্গে রেখে প্রাণের চেয়েও বেশি প্রিয় ছোট মেয়ে আরোহীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন জয়রাম রাজবংশী। শীতলক্ষ্যা নদীর তীরের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটছেন এই আশায়, একরত্তি সন্তানকে হয়তো খুঁজে পাওয়া যাবে। উদ্ধারকারীদের হাত ধরে বারবার অনুরোধ জানাচ্ছেন, ‘জীবিত হোক কিংবা মৃত, মেয়ের দেহটা শুধু উদ্ধার করুন।’ জয়রামের করুণ আর্তিতে চোখের জল ধরে রাখতে পারছেন না উদ্ধারকারীরাও।

মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা দু্ই বোন স্মৃতি রানী রাজবংশী (১৮) ও আরোহী রাজবংশী (৩) রবিবার দুপুরে দাদুর বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরছিল। কিন্তু বাড়িতে যে আর কখনও ফেরা হবে না, ঘুণাক্ষরেও টের পায়নি। রবিবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে এম এল আশরাফউদ্দিন নামে যে লঞ্চটি ডুবেছে, সেই অভিশপ্ত লঞ্চের সওয়ারি হয়েছিল দুই বোন। রবিবার রাত দশটা নাগাদ ডুবুরিরা উদ্ধার করেছে স্মৃতির নিথর দেহ। কিন্তু এখনও নিখোঁজ ছোট বোন আরোহী।

দুর্ঘটনার খবর পেয়ে রবিবার সন্ধ্যাতেই দুর্ঘটনাস্থলে ছুটে এসেছেন স্মৃতি-আরোহীর বাবা জয়রাম রাজবংশী ও পরিবারের সদস্যরা। শীতলক্ষ্যার তীর চষে বেড়িয়ে চলেছেন সবাই। আরোহীর মাসী  রিপন বর্মণ সাংবাদিকদের বলেন, ‘সময় পেলেই আমাদের বাড়িতে চলে আসত স্মৃতি ও আরোহী। কয়েকদিন আগেই এসেছিল দুই বোন। রবিবার দুপুরে আমাদের বাড়ি থেকে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা করেছিল। বিকালে দিদি বাড়িতে ফোন করে জানতে পারি ওরা পৌঁছয়নি। খানিকবাদে শীতলক্ষ্যায় লঞ্চডুবির কথা জানতে পারি। তার পরেই ছুটে এসেছি। স্মৃতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। আরোহী এখনও নিখোঁজ রয়েছে। জানি না সে কোথায় আছে।’ 

অন্যদিকে সোমবার বিকেল পর্যন্ত লঞ্চডুবির ঘটনায় মোট আটজনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বাকি নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধারকার্য।   

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়