অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্র বিক্ষোভ আইআইটিতে

সোমবার সপ্তাহের প্রথম দিনে ছাত্র বিক্ষোভে উত্তাল হল খড়গপুর আইআইটি ক্যাম্পাস চত্বর। মূলত অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সপ্তাহের প্রথম দিনে ছাত্র বিক্ষোভে উত্তাল হল খড়গপুর আইআইটি ক্যাম্পাস চত্বর। মূলত অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে খড়্গপুর আইআইটিতে(Kharagpur IIT) বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, এতদিন অনলাইনে পড়াশুনো(Online Exam) হয়েছে তারপর হঠাৎ করে অফলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে। যা মেনে নেওয়া সম্ভব নয়। পরীক্ষা অনলাইনে নিতে হবে। অফলাইন মাধ্যমে পরীক্ষা বাতিল করতে হবে বলে বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা দাবি করেছে।  এদিন পড়ুয়াদের কয়েকজন প্রতিনিধি তাদের দাবিবাওয়া নিয়ে আইআইটি ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যায়। বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা জানিয়েছে তাদের দাবি কর্তৃপক্ষ না মানলে বিক্ষোভ চলবে। উল্লেখ্য এর আগে বিশ্বভারতীতেও অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল ছাত্র-ছাত্রীরা।

কয়েকদিন আগেই ৩১ মার্চের মধ্যে পড়ুয়াদের ক্যাম্পাসে ফিরতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছিল দেশের প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠান। এরপর থেকে পড়ুয়াদের মধ্যে শুরু হয় টানাপোড়েন। বিভ্রান্তির মুখে তারা। এত কম সময়ে ক্যাম্পাসে ফিরে আসার পাশাপাশি বিমান ও ট্রেনের টিকিট কীভাবে মিলবে তা নিয়ে প্রশ্ন ওঠে। একইসঙ্গে আইআইটি কর্তৃপক্ষের অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও ছাত্র মহলে বিক্ষোভ দানা বাঁধতে থাকে। সোমবার সেই সব দাবিতেই ক্যাম্পাসের মূল ভবনের মাঠে জড়ো হয় ছাত্রছাত্রীরা এবং শুরু হয় সম্মিলিত বিক্ষোভ প্রদর্শন। এক ছাত্রীর কথা অনুযায়ী, তারা চায় ডিরেক্টর তাদের সঙ্গে আলোচনা করুন। ছাত্র ছাত্রীদের যাতে সুবিধে হয় সেই অনুযায়ী সিদ্ধান্ত নিক কর্তৃপক্ষ। তার দাবি, বহু পড়ুয়াই এখনও ক্যাম্পাসে ফিরতে পারেনি অর্থাভাবে। কিন্তু কর্তৃপক্ষ নাকি জানিয়ে দিয়েছে যারা আসতে পারেনি, সেটা তাদের ব্যাপার। সেটা আইআইটির সমস্যা নয়। ওই পড়ুয়া জানায়, পরীক্ষা চলবে সাতদিন। কিন্তু কুড়ি দিনের জন্য ক্যাম্পাসে আসা এবং যাওয়ার খরচ বহন করার সামর্থ্য সব ছাত্র-ছাত্রীর নেই। তাই পড়ুয়াদের দাবি, অবিলম্বে অফলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করুক আইআইটি কর্তৃপক্ষ।

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা