বিশ্বব্যাপী করোনা আতঙ্কের মাঝেই কিছুটা বাড়ল দেশের সংক্রমণ, কমল মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন সমগ্র বিশ্বে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে করোনা, ঠিক তখনই আমাদের দেশের করোনার সংক্রমণ আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রিত। চলতি মাসের শুরুর থেকেই দেশের করোনা পরিস্থিতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। চিকিৎসকমহলকে স্বস্তি দিয়ে দেশে দৈনিক সংক্রমণ প্রতিদিনই পনেরশো থেকে দুই হাজারের মধ্যে ঘোরাফেরা করেছে। মঙ্গলবারও বজায় থাকল এই রেকর্ড। যদিও আগের দিন অর্থাৎ সোমবারের থেকে সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ। মঙ্গল সকালে প্রকাশিত কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৮১ জন। গতকাল এই সংখ্যাটাই ছিল ১৫৪৯। 

অন্যদিকে এদিন দৈনিক মৃতের সংখ্যাও খুবই স্বস্তিদায়ক। আমাদের দেশে করোনার দৈনিক সংক্রমণ আগের থেকে অনেকটা নিয়ন্ত্রিত জায়গায় এলেও দৈনিক মৃত্যুহার কিন্তু এখনও কোনও কোনও দিন নতুন করে চিন্তা বাড়াচ্ছে। তবে গত একদিনের দৈনিক মৃত্যুর রেকর্ড আগের থেকে অনেকটাই স্বস্তি দিচ্ছে। কেন্দ্রের হিসাব বলছে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন ৩৩ জন, যা আগের থেকে অনেকটাই কম। দৈনিক মৃতের সংখ্যার নিরিখে এখনও প্রথম স্থানে কেরল। একদিনে কেরলে মৃত্যু হয়েছে ২৪ জনের। অন্যদিকে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের মতো একাধিক রাজ্য যেখানে একসময়ে করোনার বাড়বাড়ন্ত ছিল সেই সমস্ত রাজ্য ছিল এদিন মৃত্যুহীন।

কেন্দ্রের হিসাব অনুযায়ী গত একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয় উঠেছেন ২৭৪১ জন। অন্যদিকে একদিনে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ১১৯৩। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়ে র‍য়েছে ২৩ হাজার ৯১৩তে।  

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা