রাঙামাটিতে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত তিন, ঘটনাস্থলে সেনা

আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ফের রক্তাক্ত পার্বত্য চট্টগ্রামের মাটি। মঙ্গলবার রাঙামাটির রাজস্থলী উপজেলার নতুন কেচিপাড়ায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও মগ লিবারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। বন্দুকযুদ্ধের পরেই গোটা এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। নতুন করে যাতে অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল দশটা নাগাদ বান্দরবানের রাজবিলা ইউনিয়ন থেকে এক মোটরসাইকেল চালককে অপহরণ করে মগ পার্টি। অপহরণ করে নিয়ে যাওয়ার পথে রাঙামাটির রাজস্থলী উপজেলা গাইন্দ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন কেচিপাড়ায় মগ পার্টির সদস্যদের বাধা দেয় জনসংহতি সমিতির সদস্যরা। তার পরেই দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বেশ কয়েক ঘন্টা ধরে চলে গুলির লড়াই। বন্দুকযুদ্ধে মগ পার্টির তিন সদস্য প্রাণ হারিয়েছেন।

দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধের ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বদলা নিতে ফের মগ পার্টির সদস্যরা গ্রামে চড়াও হতে পারেন বলে আশঙ্কা তাদের। বন্দুকযুদ্ধের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর সদস্যরা। পুরো পাহাড়ি এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ‘বন্দুকযুদ্ধ নিয়ে এখনও বিস্তারিত কোনও খবর পাওয়া যায়নি। সেনা সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তারা ফিরে এলে বিস্তারিত জানানো সম্ভব হবে। তবে ফের যাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়