পুতিনের কট্টর সমালোচক নাভালনির ৯ বছরের জেল

এর আগে অন্য এক মামলায় পুতিনের কট্টর সমালোচক নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল আদালত।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রতারণা সহ একাধিক অপরাধের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সাই নাভালনিকে ৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার মস্কোর এক আদালতের বিচারক এই সাজা শুনিয়েছেন। যদিও নিজেকে নির্দোষ দাবি করে নাভালনি বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন আমাকে ভয় পান। তাই মিথ্যে অপবাদে জেলবন্দি করে রাখছেন।’ এর আগে অন্য এক মামলায় পুতিনের কট্টর সমালোচক নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল আদালত।

গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন রাশিয়ার অন্যতম বিরোধী দলীয় নেতা নাভালনি। গত ২০২০ সালে তাঁকে বিষ প্রয়োগ করে খুন করার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছেন নাভালনির অনুগামীরা। এমনকী ওই ঘটনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিশানা করে আক্রমণও শানিয়েছিলেন প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনরা।

গত বছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির বার্লিন থেকে চিকি‍ৎসা শেষে দেশের মাটিতে পা রেখেই গ্রেফতার হয়েছিলেন নাভালনি। তাঁর বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার পাশাপাশি প্রতারণা, সরকারি গোপন তথ্য হাতিয়ে নেওয়া সহ একাধিক মামলা দায়ের করা হয়। আদালত অবমাননার দায়ে দোষীসাব্যস্ত হয়ে বর্তমানে জেলেই রয়েছেন নাভালনি। এদিন বিচারক রায় দেওয়ার আগে তিনি নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেন। যদিও তাঁর সেই আর্জিতে কর্ণপাত করেননি বিচারক। ৯ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নাভালনির দীর্ঘ কারাবাসের সাজায় অনেকটাই স্বস্তি পাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কেননা, দেশে তাঁর কট্টর বিরোধী হিসেবে সক্রিয় রাজনীতিতে আর কেউ রইলেন না।’

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা