বয়স মাত্র ২৫, আচমকাই টেনিসকে চিরতরে বিদায় জানালেন অ্যাশলে বার্টি!

বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। এই মুহূর্তে তিনিই ছিলেন মহিলাদের মধ্যে বিশ্বের একনম্বর তারকা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। এই মুহূর্তে তিনিই ছিলেন মহিলাদের মধ্যে বিশ্বের একনম্বর তারকা। সদ্য সমাপ্ত হওয়া অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গেলসে চ্যাম্পিয়নও হয়েছিলেন। এখনও বাকি ছিল অনেকটা পথ চলা। তবে বুধবার সকালেই আচমকা টেনিসকে চিরতরে বিদায় জানালেন অ্যাশলে বার্টি। অজি টেনিস তারকার এত কম বয়সে এই সিদ্ধান্তে রীতিমতো অবাক হয়ে গিয়েছে গোটা টেনিস দুনিয়া। কারণ, অ্যাশলের এত দ্রুত অবসর নেওয়ার কথা কেউ দু:স্বপ্নেও ভাবেননি। 

বিশ্বের অন্যতম সেরা এই মহিলা টেনিস তারকা বুধবার সকালে নিজেই অবসরের কথা সকলকে জানান। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘দিনটি আমার জন্য খুবই কঠিন, আর আবেগে ভরা। কারণ, আমি টেনিস থেকে অবসর নিতে চলেছি। আমি একেবারেই বুঝতে পারছিলাম না যে কীভাবে আপনাদের এই খবরটা জানাব। তবে এই খেলা আমাকে যা দিয়েছে তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং গর্বিত। নিজেকে পরিপূর্ণ বোধ করছি। যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের সঙ্গে আমার যা স্মৃতি তৈরি হয়েছে সেগুলির জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। বাকি কথা আগামীকাল প্রেস কনফারেন্সে বলব।’ 

বিশ্ব টেনিস সংস্থা তথা ডব্লুউটিএ অ্যাশলে বার্টির এই আচমকা অবসর নেওয়ার সিদ্ধান্তে ভীষণভাবে অবাক এবং হতাশ হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার