নৃশংস! টাকার লোভে প্রিয় বন্ধুকে খুন করে ৪৯ টুকরো করে কবর

মৃত ওই যুবক ইরফান, গত শনিবার অর্থাৎ হোলির দিন থেকে নিখোঁজ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টাকার লোভে প্রথমে বন্ধুকে মাদক মেশানো পানীয় খাইয়ে অজ্ঞান করে খুন এবং তারপর প্রমাণ লোপাট করার জন্য তাঁর মৃতদেহের ৪৯ টুকরো করে কবর দেওয়া। অবিশ্বাস্য হলেও সম্প্রতি এই নৃশংস খুনের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। জানা যাচ্ছে টাকার লোভে ওই যুবককে এমন নৃশংসভাবে খুন করেছে তাঁরই দুই প্রিয় বন্ধু। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে তাদের। আর তারপরই পুলিশি জেরার মুখে পড়ে এই নৃশংস খুনের কথা স্বীকার করেছে ধৃত ওই দুই যুবক।

মৃত ওই যুবক ইরফান, গত শনিবার অর্থাৎ হোলির দিন থেকে নিখোঁজ ছিল। ওইদিন সকালে তিনি বন্ধুদের সঙ্গে হোলি খেলতে যাচ্ছেন বলে বাড়ি টেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি বলে পরিবার সূত্রে খবর। নিখোঁজ ইরফানকে কোথাও কুজে না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশ তদন্ত শুরু করে। প্রথম থেকেই পুলিশের ইরফানের দুই বন্ধু মাজিদ এবং রাঘিবের ওপর সন্দেহ ছিল। তাদের জিজ্ঞাসাবাদও করে পুলিশ। শেষে পুলিশের চাপের মুখে পড়ে তারা স্বীকার করে যে ইরফানকে টাকার লোভে তারা খুন করেছে। শনিবার হোলির দিন ইরফান নেশার ঘোরে তাঁর ওই দুই বন্ধুকে জানিয়েছিল যে বাড়ি বিক্রি করে তিনি ৭ লক্ষ টাকা পেয়েছেন এবং এই মুহূর্তে সেই টাকা তাঁর সঙ্গেই রয়েছে। সেই টাকা হাতানোর জন্যই প্রথমে ইরফানকে আরও নেশা করায় মাজিদ ও রাঘিব বেং ইরফান অচৈতন্য হয়ে পড়লে তাঁকে খুন করে। এরপর প্রমাণ লোপাটের জন্য তারা প্রথমে ইরফানের মৃতদেহের ৪৯ টি টুকরো করে এবং সেই টুকরোগুলো তাদের অফিসের বাইরের একটি ফাঁকা জমিতে করব দিয়ে দেয়। পুলিশ ওই জমিটি খুঁড়ে ইরফানের দেহাংশও পেয়েছে। 

এই ঘটনায় পুলিশ আইপিসির ৩৪, ৩০২, ২০১ ধারায় মামলা রুজু করে ইরফানের ওই দুই বন্ধুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। ধৃতদের কাছ থেকে নগদ ৩ লক্ষ টাকাও উদ্ধার করেছে পুলিশ।  

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের