আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শহুরে নকশালদের সামনে রেখে মিছিল বকটুই গ্রামে

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর মোড় বীরভূম(Birbhum) জেলার রামপুরহাট(Rampurhat) থানার বকটুই(Boktui) গ্রামে। অভিযোগ উঠেছে, বুধবার সন্ধ্যায় কিছু শহুরে নকশালকে(Naxals) সামনে রেখে ও তাঁদের নেতৃত্বে মিছিল বার হয় বকটুই গ্রামে। মিছিলে হাঁটেন বকটুই গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘বহিরাগত দূর হটো’। অথচ মিছিলের সামনে থেকে যে সব যুবক যুবতীকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁরাই তো সব থেকে বড় বহিরাগত বলে এদিন বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে। একই সঙ্গে এদিন মিছিলে শ্লোগান ওঠে ‘আমরা শান্তি চাই, দোষীদের শাস্তি চাই’। আর এই শ্লোগানের জেরেই পাল্টা প্রশ্ন উঠেছে ‘শান্তি চাই’ বলে দাবি তোলা হলেও শহুরে নকশালদের হাত ধরে কোন শান্তি খুঁজে পাবেন বকটুইয়ের বাসিন্দারা। তার থেকেও বড় প্রশ্ন হিসাবে উঠে এল, তাহলে কী বকটুয়ের ঘটনায় নকশালদের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে? তাঁরাই কী এই ঘটনা ঘটিয়ে এখন বকটুইয়ের দখল নিতে চাইছে? ঠিক যেভাবে কামদুনি, ভাঙড়ের মতো এলাকায় অশান্তি ছড়ানো হয়েছে সেই ধাঁচেই কী এবার অশান্তি ছড়ানোর প্লট রেডি করা হয়েছে বকটুয়া গ্রামে।  

বকটুই গ্রামের ঘটনায় রাজ্যের শাসক দল ও রাজ্য সরকার উভয় তরফ থেকেই অভিযোগ উঠেছে গোটা ঘটনাটির পিছনে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ রয়েছে। কার্যত রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সেই দাবি প্রতিষ্ঠা পেয়ে গেল বুধবার সন্ধ্যায় শহুরে নকশালদের সামরে রেখে মিছিল বার করার ঘটনায়। বকটুই গ্রামে সোমবার রাত সাড়ে ১০টার সময় ভাদু শেখের খুনের ঘটনা ঘটে। আর তার ঠিক ১ ঘন্টার মধ্যে ঘটে ওই খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। আর সেই সূত্রেই গতকাল থেকেই প্রশ্ন ঘুরছে সর্বস্তরে, খুনের এক ঘন্টার মধ্যেই কীভাবে এতবড় নৃশংসতার ঘটনা ঘটানো হল? তাহলে কী আগে থেকেই সব কিছু ঠিক ছিল। আগে থেকেই সব কিছু পরিকল্পনা না করা থাকলে কীভাবে এত দ্রুত জনরোষের নাম ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে? কীভাবে সেখানে মহিলা ও শিশুদের ঘরবন্দি করে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে? একমাত্র নকশাল আন্দোলনের নামে দেশের আনাচেকানাচে যে ধরনের নৃশংস ঘটনা ঘটতে দেখা যায় সেই সব ঘটনার সঙ্গে এখন ফ্রেমে ফ্রেমে খাপ খেয়ে যাচ্ছে বকটুইয়ের ঘটনা। আর এখানেই উঠছে প্রশ্ন আর আশঙ্কা। রাজ্য সরকারের ঢেউচা-পাঁচামির প্রকল্প থামাতে না পেরে কী এখন শহুরে নকশালদের মাধ্যমে বকটুই গ্রামে এই চরম নৃশংস গণহত্যা চালানো হল? উত্তর হয়তো মিলবে সিটের তদন্তেই।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ