ডোপ টেস্টে ধরা পড়লেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার

ফের কলঙ্কিত হল ক্রিকেট।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের কলঙ্কিত হল ক্রিকেট। আর এবার এই কুকাজটি করলেন দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার জুবায়ের হামাজা। ডোপ টেস্টে ধরা পড়লেন তিনি। যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের দল থেকে  বাদ দেওয়া হয়েছে এই তরুণ অলরাউন্ডারের নাম। সেই সঙ্গে টেস্ট সিরিজের ১৫ সদস্যের স্কোয়াড থেকেও তাঁর নাম সরিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। 

সম্প্রতি ডোপ টেস্টে জুবায়ের রিপোর্ট পজিটিভ এসেছে। আর ক্রীড়াক্ষেত্রে এই ধরনের অপরাধ প্রায় ক্ষমার অযোগ্য বললেই চলে। তাই ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের যে বড় শাস্তি হতে পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় এই তরুণ ক্রিকেটারটির। এখনও পর্যন্ত তিনি ৬ টেস্টে ২১২ রান করেছেন। তাঁর মধ্যে একটি অর্ধশতকও রয়েছে। পাশাপাশি, নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি ওয়ান ডে ম্যাচও খেলেছেন জুবায়। সেখানে হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। তবে ডোপ টেস্টে ধরা পড়ে আপাতত ক্রিকেট থেকেই সরে গেলেন তিনি। আর সেই সঙ্গে খানিকটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল তাঁর ক্রিকেট কেরিয়ারও।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার