পাঁচ উইকেট নিয়ে প্রোটিয়া শিবিরে ধস নামালেন আইপিএলকে প্রত্যাখ্যান করা তাসকিন

দেশের স্বার্থে আইপিএলে খেলার মতো বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশের স্বার্থে আইপিএলে খেলার মতো বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। যেখান থেকে বোঝা গিয়েছিল যে, তাঁর মতো ক্রীড়াবিদের কাছে সবার আগে দেশ তারপরে সবকিছু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ তথা তৃতীয় ওয়ান ডে ম্যাচে ফের একবার নিজের নামের প্রতি সুবিচার করলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের এই পেসারের দাপটে বুধবার সেঞ্চুরিয়নে মাথা তুলে দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। ৯ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৫ রানের বিনিময়ে তুলে নিলেন ৫টি উইকেট। তাঁর এই স্পেল প্রোটিয়া শিবিরকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেয়। মাত্র ১৫৪ রানেই অলআউট হয়ে যান বাভুমা অ্যান্ড কোম্পানি।

অন্যদিকে, দিন দু’য়েক আগে তাসকিনের অনবদ্য বোলিং দেখে মুগ্ধ হয়েছেন গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার বর্তমানে লখনউ সুপার জায়ান্টস নামক আইপিএলের আসরে নতুন খেলতে আসা ফ্র্যাঞ্চাইজিটির মেন্টরের পদে রয়েছেন। তাই ক্রিকেটার নির্বাচন করার অধিকার গম্ভীরের পুরোপুরি রয়েছে। সেই জন্যই বাংলাদেশের পেসার তাসকিনকে লখনউ দলে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করেছেন, এই জন্য বিসিবি-র কর্তাদের সঙ্গে ফোনেও কথা হয় গম্ভীরের। চোটের কারণে লখনউ দলের পেসার মার্ক উড ছিটকে গিয়েছেন। তাই তাঁর পরিবর্ত হিসেবে তাসকিনকে দলে নিতে চেয়েছিল লখনউ। কিন্তু সেটা আর হল না।

দেশের হয়ে খেলার জন্য আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন আহমেদ।

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১