রাজধর্ম পালনের নজির গড়লেন মমতা! রোষে পুলিশ-আনারুল

রাজধর্ম পালনের নজির গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম জমানার ৩৪ বছরে যে দৃশ্য দেখা যায়নি সেটাই দেখা গেল বকটুই গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি দলের সর্বময় কর্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পুলিশমন্ত্রীও। বকটুইয়ের ঘটনায় অভিযোগ উঠেছে তাঁর দলের নেতাকর্মীদের দিকেই। অভিযোগ উঠেছে তাঁর অধীনে থাকা পুলিশের বিরুদ্ধেও। তবুও অবিচল তিনি। বৃহস্পতিবার বকটুই গ্রামে দাঁড়িয়ে তিনি দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, রাজধর্ম পালন কীভাবে করতে হয়। বাম জমানার ৩৪ বছরে যে দৃশ্য সূচপুরে, ছোট আঙ্গাড়িয়ায়, নেতাইয়ে, ধানতলায়, বাণতলায়, সাঁইবাড়িতে, মরিচঝাঁপিতে, সিঙ্গুরে , নন্দীগ্রামে দেখা যায়নি সেটাই দেখা গেল বকটুই(Boktui) গ্রামে। করে দেখালেন তিনি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজধর্ম পালনের নজির গড়লেন তিনি।  

বাম জমানার ৩৪ বছরে বাংলা জুড়ে ঘটে গিয়েছে একের পর এক গণহত্যা ও গণধর্ষণের ঘটনা। কিন্তু কোথাও একদিনের জন্যও ক্ষতিগ্রস্থ মানুষগুলির কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেননি বাংলার দুই বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু(Jyoti Basu) ও বুদ্ধদেব ভট্টাচার্য(Budhadeb Bhattacharya)। মমতা দেখালেন তিনি পূর্বসুরীদের পথে হাঁটা দেবেন না। পূর্বসুরীরা রাজধর্ম পালনে অক্ষুণ্ণ হলেও তিনি রাজধর্ম পালন করবেন। সেই কারণেই বকটুই গ্রামে দাঁড়িয়ে একদিকে যখন তিনি আনারুলকে গ্রেফতাররের নির্দেশ দিয়েছেন তেমনি সরব হয়েছেন পুলিশের(Police) বিরুদ্ধেও। সাফ জানিয়েছেন, ‘এসডিপিও ও আইসি-র গাফিলতি ছিল। আগেই ওই দুজনকে ক্লোজ করা হয়েছে। একটা খুন যখন হয়ে গিয়েছে, তখন এসডিপিও-র সতর্ক হওয়া উচিত ছিল। এই গ্রামে আগেও অনেক খুন-খারাপি হয়েছে। কেন সতর্ক হননি উনি? যাঁরা জেনেশুনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগাননি, তাঁদেক কঠোর শাস্তি চাই। অভিযুক্তরা যেখানেই পালাক ধরে নিয়ে আসতে হবে। একে পাওয়া গেল না, ওকে পাওয়া গেল না, এ পালিয়ে গেল, ও পালিয়ে গেল, এসব কথা শুনতে চাই না। সূচপুরে যেমন হয়েছিল, তেমনভাবে কেসটা সাজাও। কেউ যেন ছাড়া না পায়। কেসটা খুব ভালোভাবে আটঘাট বেঁধে সাজাতে হবে। কারণ আমি শুনেছি আগের কেসটা, যেটা মার্ডার হয়েছিল তিন চার বছর আগে হাইকোর্ট থেকে বেল পেয়ে গিয়েছে। পরিবারের কথা, পাড়া পড়শিদের কথা নিয়ে কেসটা এমনভাবেই তৈরি করতে হবে যাতে দোষীরা শাস্তি পায়।’

মুখ্যমন্ত্রী এদিন স্বজনহারা পরিবারদের পাশে এমনভাবে দাঁড়ান যা এর আগে বাংলার কোনও মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি। এর আগে বাম জমানায় যখন মরিচঝাঁপি, সাঁইবাড়ি, ধানতলা, বাণতলা, সূচপুর, ছোট আঙ্গাড়িয়া কিংবা হালের সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ের বুকে যখন একের পর এক গণহত্যা, গণধর্ষণের ঘটনা ঘটেছে তখন কোনও দিন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গিয়ে কথা বলতে দেখা যায়নি জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যদের। কিন্তু মমতা বার বার দেখালেন তিনিই পারেন অতি সংকটময় পরিস্থিতিতেও মানুষের মাঝে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে রাজধর্ম পালন করতে। এমনকি এদিন বকটুই গ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। তখন দেখা যায় তাঁর শুশ্রষা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩