বকটুইকাণ্ডে সাসপেন্ড রামপুরহাটের আইসি

সূত্রের খবর, তদন্তে রামপুরহাট থানার আইসির বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি উঠে আসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুইকাণ্ডের পরেই রামপুরহাটের আইসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছিল। ঘটনার দিন তাঁর ভূমিকা নিয়ে শুরু হয়েছিল তদন্ত। আর সেই তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি উঠে এসেছে। আর তার পরেই রামপুরহাটের আইসিকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক নির্দেশে ত্রিদীপ প্রামাণিককে সাসপেন্ডের কথা জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম।

গত সোমবার রাতে খুন হন বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয তৃণমূল নেতা ভাদু শেখ। তার পরেই ক্ষুব্ধ হয়ে বকটুই গ্রামে নিহত নেতার বিরোধী হিসেবে পরিচিত কয়েকজনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। যদিও কতজন মারা গিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ঘটনার পরেই ক্লোজ করা হয় রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে। অপসারিত করা হয় রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদকে। বুধবার ১১ সিভিক ভলান্টিয়ার ও জেলার গোয়েন্দা আধিকারিককেও সাসপেন্ড করা হয়। ঘটনার দিন রামপুরহাট থানার আইসি’র কী ভুমিকা ছিল, তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়। সূত্রের খবর, তদন্তে রামপুরহাট থানার আইসির বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি উঠে আসে। তার পরেই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা।

পাশাপাশি রাজ্যে থাকা বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারেও বিশেষ অভিযানে নামার জন্য জেলার পুলিশ সুপার ও কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে সব বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩