মোহনবাগানের গৌরবময় অতীত ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন নয়া সচিব দেবাশিস

কোনওরকম প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই হয়ে গেল মোহনবাগান ক্লাবের নির্বাচনে জিতে গেল শাসক গোষ্ঠী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনওরকম প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই হয়ে গেল মোহনবাগান ক্লাবের নির্বাচনে জিতে গেল শাসক গোষ্ঠী। সবুজ-মেরুনের নতুন সচিব নির্বাচিত হলেন দেবাশিস দত্ত। আর গুরুত্বপূর্ণ এই পদ পাওয়ার পরই নির্বাচিত হয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, বিভিন্ন খেলার সঙ্গে জড়িত এই ক্লাবের গৌরবময় অতীত ফের ফিরিয়ে আনবেন। সেই সঙ্গে দেবাশিস জানান, মোহনবাগান ক্লাব এবার কলকাতা লিগ-সহ অন্যান্য সমস্ত স্থানীয় ফুটবল প্রতিযোগিতাগুলিতে অংশ নিতে চায়। যার মধ্যে রয়েছে রাজ্য সরকারের কন্যাশ্রী কাপও।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগানের নয়া সচিব বলেন, ‘গতবার কোভিডের জন্য আমরা কলকাতা ফুটবল লিগে অংশগ্রহণ করতে পারিনি। তবে এবার করব। শুধু তাই নয়, সেখানে মোহনবাগানের প্রথম দলই খেলবে। কারণ, আমরা চ্যাম্পিয়ন হওয়া জন্যই খেলি, অংশগ্রহণ করার জন্য নয়। শুধু কলকাতা লিগ নয়, ডুরান্ড, আইএফএ শিল্ড থেকে শুরু করে কন্যাশ্রী কাপেও আমরা অংশগ্রহণ করতে চাই’।

জানা গিয়েছে, আগামী ৩০ মার্চ সবুজ-মেরুনের কর্ম সমিতির বৈঠক হতে চলেছে। সেখানে ক্লাবের সভাপতি এবং সহ-সভাপতির নাম ঘোষণা করা হবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার