Loading live market data...
Loading active stocks...
Connecting...

বকটুইকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে না রাজ্য সরকার

শুক্রবার রাতে রাজ্য প্রশাসন সূত্রে এ খবর জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাটের বকটুইয়ের হত্যাকাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে না রাজ্য সরকার। শুক্রবার রাতে রাজ্য প্রশাসন সূত্রে এ খবর জানা গিয়েছে। যদিও রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে যেতে পারে এমন আশঙ্কায় আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে কংগ্রেস ও বিজেপির আইনজীবীরা।

এদিন সকালেই বকটুইয়ের গণহত্যার তদন্তভার রাজ্য সরকারের গঠিত সিটের হাত থেকে কেড়ে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই সক্রিয় হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এফআইআর দায়ের করার পাশাপাশি এদিন রাতেই তদন্ত শুরু করতে রামপুরহাটে পৌঁছে গিয়েছেন সিবিআইয়ের আট তদন্তকারী।

হাইকোর্টের নির্দেশের পরেই জল্পনা শুরু হয়েছিল, সিবিআই তদন্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে যেতে পারে রাজ্য সরকার। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়ে এদিন রাতে রাজ্যের এক শীর্ষ আমলা জানিয়েছেন, ‘যেহেতু বকটুইকাণ্ডে রাজ্য সরকারের লুকানোর কিছু নেই, তাই সিবিআই তদন্তের বিরোধিতার প্রশ্নই ওঠে না। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বকটুইয়ে গিয়ে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাঁর নির্দেশের পরেই শাসকদলের এক দাপুটে নেতাকে গ্রেফতার করা হয়েছে।’ সূত্রের খবর, সিবিআই তদন্তের বিরোধিতা করলে বিজেপি ও তাদের দোসর তথাকথিত বাজারি সংবাদমাধ্যমগুলি রাজ্য সরকারকে নতুন করে আক্রমণের অস্ত্র পেতে পারে বলে মনে করছেন শীর্ষ আমলারা। তাই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত