Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে বিস্ফোরণে মৃত্যু ৩ বছরের শিশুর

মালদহ জেলার কালিয়াচকে বিস্ফোরণে প্রাণ গেল তিন বছরের শিশুর। শোকের ছায়া এলাকায়। শনিবার সকালে নওদা যদুপুর এলাকার নয়াগ্রামে এই ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহ জেলার কালিয়াচকে একটি বিস্ফোরণে প্রাণ গেল তিন বছরের শিশুর। শোকের ছায়া এলাকায়। শনিবার সকালে কালিয়াচকের নওদা যদুপুর এলাকার নয়াগ্রামে একটি বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে মালদার ডেপুটি পুলিশ সুপার ও কালিয়াচক থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই বিস্ফোরণ ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম তাবরেজ আখতার।

বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে ওই বাড়ির টালির চাল, ধসে পড়েছে দেওয়ালের একাংশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ কালিয়াচকের নওদা যদুপুর এলাকার নয়াগ্রামের ওই বাড়িতে বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে ওই বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।  শনিবার বিস্ফোরণের সময় ওই বাড়িতে শিশুটি একাই ছিল। তাদের বাড়িতে ছ’জন সদস্য। পরিবারের বাকি সদস্যদের কেউই ঘটনার সময় ঘরে ছিলেন না। পুলিশ সূত্রে খবর, শিশুটির মা বিস্ফোরণের কিছুক্ষণ আগেই রুটি তৈরি করছিলেন। ছেলেকে ঘরে রেখে প্রয়োজনে বাইরে বেরোন তিনি। তখনই ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে এলাকা। হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওই বাড়ি। বাড়ির ভগ্নস্তূপ থেকে দ্রুত শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসার জন্য তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া  হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখছেন পুরো ঘটনাটি। যেখানে বিস্ফোরণ হয়েছে, তার উৎসস্থল পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সাতসকালের এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে